IPL Retention Player List 2025: আইপিএলে কোন টিম কাঁদের রাখল, দেখে নিন সম্পূর্ণ তালিকা - Bengali News | IPL Retention 2025: Complete list of csk rcb kkr mi lsg dc srh gt pbks rr retained players in Bengali - 24 Ghanta Bangla News
Home

IPL Retention Player List 2025: আইপিএলে কোন টিম কাঁদের রাখল, দেখে নিন সম্পূর্ণ তালিকা – Bengali News | IPL Retention 2025: Complete list of csk rcb kkr mi lsg dc srh gt pbks rr retained players in Bengali

Spread the love

রিটেনশন পর্ব ইতি। এ বার অপেক্ষা মেগা অকশনের। রিটেনশন নিয়ম এবং ডেডলাইনের অপেক্ষা ছিল অনেকেরই। ঠিক যেন পরীক্ষার পর ফলের অপেক্ষা করা। আইপিএল রিটেনশনের নিয়ম প্রকাশের পর থেকে প্রশ্ন ছিল, কোন টিম কতজন রিটেন করবে এবং কতজনের জন্য আরটিএম কার্ড ব্যবহার করবে। ১০টি টিমের মধ্যে মাত্র দুটি ফ্র্যাঞ্চাইজি ছ’জনকেই রিটেন করেছে। কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। ফলে তাদের কাছে আরটিএম কার্ডের বিকল্প আর নেই। নিলামে কাদের নেওয়া হবে, সেটা পরের প্রশ্ন।

এক নজরে দেখে নেওয়া যাক, কোন টিম কাঁদের রাখল-

  1. মুম্বই ইন্ডিয়ান্স: জসপ্রীত বুমরা (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬.৩৫), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫), রোহিত শর্মা (১৬.৩০), তিলক ভার্মা (৮ কোটি)
  2. চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), মাতিসা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাডেজা (১৮ কোটি), মহেন্দ্র সিং ধোনি-আনক্যাপড (৪ কোটি)।
  3. এই খবরটিও পড়ুন

  4. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি (২১ কোটি), রজত পাতিদার (১১ কোটি), যশ দয়াল-আনক্যাপড (৫ কোটি)।
  5. দিল্লি ক্যাপিটালস: অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ত্রিস্তান স্টাবস (১০ কোটি), অভিষেক পোড়েল-আনক্যাপড (৪ কোটি)।
  6. কলকাতা নাইট রাইডার্স: রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হর্ষিত রানা-আনক্যাপড (৪ কোটি), রমনদীপ সিং-আনক্যাপড (৪ কোটি)।
  7. লখনউ সুপার জায়ান্টস: নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণোই (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান-আনক্যাপড (৪ কোটি), আয়ুষ বাদোনি-আনক্যাপড (৪ কোটি)।
  8. সানরাইজার্স হায়দরাবাদ: প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নীতীশ কুমার রেড্ডি (৬ কোটি), হেনরিখ ক্লাসেন (২৩ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি)।
  9. গুজরাট টাইটান্স: রশিদ খান (১৮ কোটি), শুভমন গিল (১৬.৫ কোটি), সাই সুদর্শন (৮.৫ কোটি), রাহুল তেওয়াটিয়া-আনক্যাপড (৪ কোটি), শাহরুখ খান- আনক্যাপড (৪ কোটি)।
  10. পঞ্জাব কিংস: শশাঙ্ক সিং- আনক্যাপড (৫.৫ কোটি), প্রভসিমরন সিং-আনক্যাপড (৪ কোটি)।
  11. রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি), সন্দীপ শর্মা-আনক্যাপড (৪ কোটি)।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *