Dankuni: সম্পত্তি নিয়ে বিবাদে একেবারে রক্তারক্তি কাণ্ড, প্রাণ গেল দাদার, ভাই গেল থানায় - Bengali News | Brother accused of murdering grandfather over property dispute, sensational incident in Dankuni - 24 Ghanta Bangla News
Home

Dankuni: সম্পত্তি নিয়ে বিবাদে একেবারে রক্তারক্তি কাণ্ড, প্রাণ গেল দাদার, ভাই গেল থানায় – Bengali News | Brother accused of murdering grandfather over property dispute, sensational incident in Dankuni

Spread the love

ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

ডানকুনি: কাপড় শুকাতে দেওয়া নিয়ে দুই প্রতিবেশীর ঝামেলা। তাতেই গুলি চলেছে আসানসোলের কুলটিতে। পুলিশ পাকড়াও করেছে দু’জনকে। এরইমধ্যে জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইকে ‘খুনের’ অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনা কালীপুজোর রাতে। মৃতের নাম গোবিন্দ বাগ (৬১)। চাঞ্চল্যকর ঘটনা ডানকুনি থানার মোল্লাবেড় ধারা পাড়ায়। এদিন বিকালে মৃতের ভাই মুক্ত বাগ ও ভাইপো সুমন বাগকে আটক করেছে ডানকুনি থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। 

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ গোবিন্দ বাগের সঙ্গে তাঁর ভাই মুক্ত বাগের সম্পত্তি ভাগাভাগি বচসা শুরু হয়। তাতে জড়িয়ে পড়ে গোবিন্দ বাগের ভাইপো সুমন বাগ। দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয়। মারামারি চলাকালীন রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোস্টে ধাক্কা লাগে গোবিন্দ বাগের। ফেটে যায় মাথা। মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। 

রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। কলকাতার হাসপাতালেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন গোবিন্দ। শুক্রবার বিকালে মৃতের ভাই ও ভাইপোকে আটক করে ডানকুনি থানার পুলিশ। তাঁদের কঠোর শাস্তির দাবি তুলছে এলাকার লোকজন। শোকের ছায়া পরিবারে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *