‘টাকা নেই তাই’ খুব মন খারাপ অরিজিত্ সিংয়ের! গায়ক লিখলেন… – Bengali News | Singer Arijit Singh is upset wrote his feelings on x handle
নিজের মনের সব কথা এক্স হ্যান্ডেলে মাঝে মাঝেই লিখে থাকেন তিনি। আরজি কর কাণ্ডের পর নিজের এক্স হ্যান্ডেলে সব ক্ষোভ উগরে দেন গায়ক। বুঝতেই পেরেছেন কার কথা বলা হচ্ছে। তিনি হলেন সঙ্গীতশিল্পী অরিজিত্ সিং। যে কোনও সিনেমায় তাঁর গান না থাকলে তা যেন অসম্পূর্ণ। দেশ-বিদেশ জুড়ে সবাই ভিড় জমান তাঁর লাইভ কনসার্ট শোনার জন্য। কিন্তু এত এত সাফল্য পেয়েও খুশি নন অরিজিত্। নিজের এক্স হ্যান্ডেলে সেই দুঃখের কথাই লিখলেন অরিজিত্। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি তাঁর আলাদা একটা ভালবাসা রয়েছে। সেই কথা বলতে গিয়েই আবেগপ্রবণ হয়ে পড়েন গায়ক।

অরিজিত্ লিখলেন, “ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আমায় উজ্জীবিত করে তোলে। আমাদের যদি অর্থনৈতিক ক্ষমতা থাকত তাহলে সেই গানগুলো কিনতে পারতাম। মিউজিসিয়ানদের স্ট্রাগল হয়তো কিছুটা অন্যরকম হত। সবাই নিজের মতো করে গান তৈরি করতে পারত। রোজগার করত। আমিও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে কাজ করতে পারতাম। তবে এখন সেটা পারব না।” এর আগে বিস্তর বিতর্ক হয়েছে তাঁকে নিয়ে। সম্প্রতি ব্রিটেনে যখন শো করতে গিয়েছিলেন তখন তাঁকে এই আরজি কর বিতর্কে তৈরি করা গান গাওয়ার জন্য অনুরোধ করা হয়। তাতে খুবই বিরক্ত হয়েছিলেন গায়ক।