'ঐশ্বর্যক সঠিক শিক্ষা দেওয়া...' কেন পুত্রবধূর উপর ক্ষিপ্ত জয়া বচ্চন? - Bengali News | Why Jaya Bachchan do not like Aishwarya Rai Bachchan - 24 Ghanta Bangla News
Home

‘ঐশ্বর্যক সঠিক শিক্ষা দেওয়া…’ কেন পুত্রবধূর উপর ক্ষিপ্ত জয়া বচ্চন? – Bengali News | Why Jaya Bachchan do not like Aishwarya Rai Bachchan

Spread the love

১ নভেম্বর ঐশ্বর্য রাই বচ্চনের জন্মদিন। ৫১ বছরে পা দিলেন নায়িকা। যদিও শুধু জন্মদিন বলে নয় গত কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিনেত্রীর নাম। নেপথ্যে রয়েছে তাঁদের বিয়ে ভাঙার খবর। শোনা যাচ্ছে, ১৬ বছরের দাম্পত্য় জীবনের ইতি টানতে চলেছেন ঐশ্বর্য। এমনকি টিনসেল টাউনে জল্পনা স্বামী অভিষেক বচ্চন মন দিয়েছেন অন্য নায়িকাকে। বিয়ের পর থেকেই নাকি শাশুড়ি জয়ার সঙ্গে বনিবনা নেই ঐশ্বর্যর।

তাঁদের একসঙ্গে সে ভাবে ক্যামেরার সামনে দেখাও যায়নি। এমনকি যখনই ঐশ্বর্য সম্পর্কে কোনও কথা হয়েছে রীতিমতো এড়িয়ে গিয়েছেন জয়া। শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গে যাও বা কিছু মজার ভিডিয়ো দেখা গিয়েছে নেটপাড়ায় কিন্তু একসঙ্গে জয়া-ঐশ্বর্যকে দেখা যায়নি। উল্টে এক সাক্ষাত্‍কারে এসে জয়া বলেছিলেন পুত্রবধূর থেকে তাঁর কোনও আশা নেই। স্টুডিয়ো পাড়ায় আলোচনা তাঁদের মধ্যে কোনও দিনই নাকি সম্পর্ক ভাল নয়। কেন ঐশ্বর্যকে পছন্দ করেন না জয়া?

বলিসূত্রে খবর,’ধুম ২’-এ হৃত্বিক রোশনের সঙ্গে চুম্বন দৃশ্যে ঐশ্বর্যকে দেখার পর থেকেই তাঁর প্রতি বিরক্তি সৃষ্টি জয়ার। কড়া ভাষায় নাকি তিনি ঐশ্বর্যকে জানিয়ে দিয়েছিলেন বচ্চন বাড়ির বউমা হলে এই ধরনের দৃশ্যে অভিনয় করা যাবে না। তা নিয়ে নাকি বচ্চন পরিবারের অন্দরে তৈরি হয়েছিল বিস্তর অশান্তির। শুধু তাই নয় মেয়ে আরাধ্যা বচ্চনকে সারাক্ষণ সঙ্গে নিয়ে থাকার জন্যও নাকি বচসা হয় তাঁদের। নায়িকা নাকি মেয়েকে পরিবারের কারও সঙ্গে সে ভাবে মিশতে দেন না। তা নিয়ে বিস্তর অশান্তির সৃষ্টি হয়। তাই তো একবার ঐশ্বর্য প্রসঙ্গে জয়া বলেছিলেন, “ঐশ্বর্য আমার পুত্রবধূ। ওকে শিক্ষা দেওয়া, শাসন করার দায়িত্ব আমার নয়। তার জন্য ওর মা আছে। আমি আশা করি মায়ের থেকে ঐশ্বর্য সঠিক শিক্ষাই পেয়েছে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *