'আমার মতো মেয়েবাজ স্বামী যেন...' হাসিন জাহানের জামাই হতে গেলে কী কী গুণ থাকতেই হবে? - Bengali News | Is this true Mahammad Shami's ex wife Haseen Jahan looking for groom for her daughter - 24 Ghanta Bangla News
Home

‘আমার মতো মেয়েবাজ স্বামী যেন…’ হাসিন জাহানের জামাই হতে গেলে কী কী গুণ থাকতেই হবে? – Bengali News | Is this true Mahammad Shami’s ex wife Haseen Jahan looking for groom for her daughter

Spread the love

একাধিকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হাসিন জাহান এবং মহম্মদ সামির নাম। প্রাক্তন স্বামীকে নিয়ে প্রকাশ্যে অনেক বারই অনেক কথা বলেছেন হাসিন জাহান। যা নিয়ে বিতর্কও কম হয়নি। বাবা হিসাবে শামিকে বার বার প্রকাশ্যেই ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করেছেন হাসিন জাহান। এমনকি প্রকাশ্যে তাঁর চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। বুধবার ইনস্টাগ্রামে মেয়ে আইরার একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছিলেন হাসিন। ৯ বছরের মেয়ের এই নাচের ভিডিয়োর পোস্টে আসতে থাকে একগুচ্ছ মন্তব্য। এমনকি হাসিনকে একজন বিয়ের প্রস্তাবও দিয়ে বসেন। যদিও প্রথমে এই মন্তব্যে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। কিন্তু আবারও তাঁকে নিয়ে আলোচনা শুরু হলে বাধ্য হন মুখ খুলতে।

হাসিনের মন্তব্য ছড়িয়ে পড়েছে গোটা নেটপাড়ায়। মন্তব্যের প্রতিক্রিয়া হিসাবে হাসিন জানান দু’বার যা শিক্ষা হয়েছে তাঁর। সেটাই যথেষ্ট। মেয়ের জন্য বরং সুপাত্র খুঁজে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। পোস্টে ঠিক কী লিখেছেন হাসিন? তিনি লেখেন, “আমার বিয়ের চিন্তা ভুলে যান, বরং আমার মেয়ের জন্য একটা ভদ্র, মেরুদণ্ড সোজা রাখে এমন পাত্র খুঁজে দিন আপনারা, আর দোয়া করুন আমার ভাগ্যে যেমন মেয়েবাজ স্বামী জুটেছে তেমনটা আমার সন্তানের সঙ্গে না ঘটুক। আমি তো আল্লাহ-র কাছে প্রার্থনা করি মেয়েবাজ স্বামী কোনও মেয়ের কপালে না জুটুক।”

কিছু দিন আগেই দেখা গিয়েছিল মেয়েকে কোলে নিয়ে শপিং মলে ঘুরে বেড়াচ্ছেন সামি। তার পরেও বিস্ফোরক মন্তব্য করেছিলেন হাসিন। এক সাক্ষাত্‍কারে তিনি জানান, সামি মেয়েকে নিয়ে যে ভাবে শপিং মলে ঘুরেছেন এবং সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, পুরোটাই লোক দেখানো। হাসিন একইসঙ্গে জানিয়েছেন, আইরা নিজে যে খেলনা এবং ক্যামেরা চেয়েছিল সামির কাছে, তা টিম ইন্ডিয়ার তারকা কিনে দেননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *