তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন শ্যামল রায় বর্ধমান: তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। সেই অনুষ্ঠানই হয়ে গেল তৃণমূলের যোগদান মঞ্চ। রাজ্যের শাসকদলে যোগ দিলেন বিজেপির সাসপেন্ডেড নেতা। রবিবার বর্ধমান শহরে এই ছবি দেখা গেল। তৃণমূলে যোগ দিলেন একদা বিজেপির জেলা সহসভাপতি তথা যুবমোর্চার জেলা সভাপতি শ্যামল রায়। তাঁর সঙ্গে প্রায় ৫০ জন কর্মী যোগ দেন তৃণমূলে। […]