Murshidabad: পাঁচ নম্বর বিয়েটা করার আগেই পড়ল ফ্যাঁসাদে, পাত্রী পক্ষ জেনে যেতেই মণ্ডপ ছেড়ে পালাল বর – Bengali News | In Murshidabad Groom Ran out From Marriage Hall because Bride Family Accused That He Have Already 4 Marriage
মুর্শিদাবাদের বর পালালোImage Credit source: Tv9 Bangla
সামশেরগঞ্জ: সব ঠিকঠাক চলছিল। বিয়ের আসর বসেছিল। অতিথিরা এসেও পড়েছিলেন। এমন সময় শুরু হইচই। কেন? বরের আসল ‘রূপ’ চলে এসে সামনে। মেয়ের বাড়ির দাবি, যুবকের আগেও একবার বিয়ে হয়েছিল। এরপরই পালিয়ে গেল জামাই। তবে আটকা পড়লেন বরযাত্রীরা। ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে ফরাক্কার মহেশপুরের বটতলা এলাকায়।
ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ঘটেছে। মেয়ের পরিবার সূত্রে খবর, গত একমাস আগে ফোনের মাধ্যমে যোগাযোগ হয় সামসেরগঞ্জের চকসাপুর এলাকার যুবক ও ফরাক্কার বটতলা এলাকার যুবতীর। তারপরেই নানা টানাপোড়েনের পর রবিবার তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা। সেই মতো বেশ কয়েকজন বরযাত্রী নিয়ে মহেশপুরের বটতলা এলাকায় বিয়ে করতে আসে ওই যুবক। কিন্ত হঠাৎ বিয়ের আসর বসার আগে মেয়ের পরিবারের লোকজন অভিযোগ করেন ছেলেটির এর আগেও একাধিক বিবাহ হয়েছে। যদিও যুবক এই অভিযোগ অস্বীকার করেন।
তার কিছুক্ষণের মধ্যে বিয়ের আসর বসার আগেই যুবক পলায়ন করে। কিন্তু আটকা পড়ে ওই যুবকের সঙ্গে আসা বরযাত্রীরা। বরযাত্রীদের আটকে রেখে মেয়ের পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া ফরাক্কা থানার পুলিশ প্রশাসনের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরাক্কা থানার পুলিস। আটকে থাকা বরযাত্রীদের পুলিশের হাতে তুলে দেয় পাত্রী পক্ষ। পাত্রী বলেন,”ওর আর আমার ফোন থেকে সম্পর্ক হয়। ওরা আমায় দেখতেও আসে। তারপর বিয়ের আসর বসে। আজ বিয়ে করতে এসেছিল। এরপর শুনলাম ছেলেটার চারটে বিয়ে হয়েছিল।”
