কাউন্ট ডাউন শুরু, ৫৯-এ শাহরুখ, সেলিব্রেশনে দিওয়ালি থেকেই সাজল মন্নত - Bengali News | Shah rukh khan pre birthday and diwali celebration at mannat - 24 Ghanta Bangla News
Home

কাউন্ট ডাউন শুরু, ৫৯-এ শাহরুখ, সেলিব্রেশনে দিওয়ালি থেকেই সাজল মন্নত – Bengali News | Shah rukh khan pre birthday and diwali celebration at mannat

Spread the love

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ২ নভেম্বর, শাহরুখ খান ভক্তদের কাছে উৎসবের দিন। গোটা মুম্বই জুড়ে এদিন চলতে থাকে কিং খানের জন্মদিনের সেলিব্রেশন। এখানেই শেষ নয়, পাশাপাশি গোটা দেশ জুড়ে নানা ফ্যান ক্লাব আয়োজন করে শাহরুখ খানের জন্মদিনের পার্টি। কিং খানকে এই বিশেষদিনে কাছ থেকে শুভেচ্ছা জানাতে হাজার হাজার ভক্তরা হাজির হয়ে যান মন্নতের সামনে। ২ নভেম্বর অর্থাৎ আগামী শনিবার সেই দিন। তার আগেই এবার পড়ে গিয়েছে দীপাবলি। সেই উপলক্ষ্যেই সেজে উঠেছে শাহরুখের বাসস্থান। তবে কেবল দীপাবলি নয়, কিং খানের জন্মদিন সেলিব্রেশনের জন্যও সাজানো হল মন্নতকে।

সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এদিন শাহরুখ খানের বাড়ির সামনে অনুরাগীরা ভিড় জমিয়ে থাকেন। মধ্যে রাতে চলতে থাকে সেলিব্রেশন। শাহরুখের গান থেকে শুরু করে শাহরুখের পোজ, সবই ভক্তরা এদিন সাজিয়ে রাখেন উপহারের তালিকায়। ২০২৩ সালে সকলে মিলে কিং খানের বাড়ির সামেন ঝুমে যো পাঠান গানে নাচ জুড়ে দিয়েছিলেন। যা দেখে গ্ল্যালারিতে দাঁড়িয়ে কিং খানও নিজেকে ধরে রাখতে পারেননি। নিজের সিগনেচার পোজের পাশাপাশি তিনি এই নাচের বেশ কিছু স্টেপেও পা মেলান সকলের সঙ্গে।

শুক্রবার সন্ধে থেকেই শুরু হয়ে যাবে সেলিব্রেশন। প্রতিবারের মতো এবারও মোতায়িত থাকবে বহু পুলিশ। বিপুল সংখ্যক অনুরাগীদের সামাল দিতে প্রতিবছরই নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়। প্রতিবারই ঘড়ে ধরে রাত ১২টার পর শাহরুখ খান হাজির হন বাইরে। আর সেই মহেন্দ্রক্ষণের জন্যই মুখিয়ে এখন সকলে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *