Murshidabad: 'জুয়া' খেলতে আসল টাকা দিয়ে নকল টাকার নোট কিনছে স্কুল পড়ুয়ারা - Bengali News | Students are buying fake notes to play like gamble in Murshidabad - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: ‘জুয়া’ খেলতে আসল টাকা দিয়ে নকল টাকার নোট কিনছে স্কুল পড়ুয়ারা – Bengali News | Students are buying fake notes to play like gamble in Murshidabad

Spread the love

এই নকল টাকার নোট কিনছে স্কুলপড়ুয়ারা

কুমারপুর: স্কুলের মধ্যে কয়েকজন স্কুল পড়ুয়া গোল হয়ে দাঁড়িয়ে। হাতে ৫০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকার নোট। আসল টাকা নয়। কিন্তু, তা কিনতে হচ্ছে আসল টাকা দিয়েই। আর এইসব নকল টাকা দিয়েই স্কুলপড়ুয়ারা ‘জুয়া’ খেলছে নিজেদের মধ্যেই। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এই ছবি দেখা যাচ্ছে।

কুমারপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সেই দৃশ্য দেখা গেল। শিক্ষকের অনুপস্থিতিতে পড়ুয়ারা ওই নকল টাকা দিয়ে খেলা করছে। জুয়ার মতো এই খেলায় যে হারছে, সে তার নকল নোটগুলি অন্যকে দিচ্ছে। এভাবে চলছে খেলা। প্রধানত গ্রামের ছোটখাটো মুদিখানা বা ঠেলাগাড়ির দোকানগুলি এবং স্কুলের সামনে দোকানে পাওয়া যায় নকল টাকা। ৫ টাকা দিয়ে ৪০-৫০টি নকল নোট কিনছে তারা। তারপর সেইগুলি নিয়ে খেলা করছে।

কিন্তু, এই নকল নোট কেনার জন্য কোথায় টাকা পায় শিশুরা? তাদের বাবা-মারা কি বিষয়টা জানেন? পঞ্চম শ্রেণির এক পড়ুয়া বলল, “খাবার খাওয়ার নাম করে বাড়ি থেকে টাকা নিই। আর তা দিয়ে খেলি। হেরে গেলে দোকানে গিয়ে পাঁচ টাকা দিয়ে কিনে আনি।” এই ধরনের খেলা যে ঠিক নয়, তা তারা জানে। আর একজন বলল, “এটা খারাপ। তবে খেলি। বাবা-মা জানলে বকবে। লুকিয়ে চুরিয়ে খেলি।”

এই খবরটিও পড়ুন

কুমারপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বিষয়টি জানার পর ছাত্র-ছাত্রীদের কাউন্সেলিং শুরু করেন। তাঁরা বলেন, “ছাত্র-ছাত্রীরা বিষয়টি বুঝেছে। এবং তারা বলেছে যে এই ধরনের খেলা আর খেলবে না।”

নকল টাকা দিয়ে খেলছে স্কুলপড়ুয়ারা

এই নিয়ে স্থানীয় পরিবেশকর্মী অর্ধেন্দু বিশ্বাস বলেন, “কুমারপুর, বেলডাঙা-সহ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এটা দেখা যায়। নকল টাকার বান্ডিল কিনে আনছে স্কুল পড়ুয়ারা। বাবা-মার কাছ থেকে স্কুলে খাবার খাওয়ার নাম করে টাকা আনছে। আর তা দিয়ে নকল টাকার বান্ডিল কিনে এই ধরনের খেলা খেলছে। এর ফলে ভবিষ্যতে জুয়া খেলার মারাত্মক প্রবণতা তৈরি হতে পারে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *