Harshit Rana: মুম্বইয়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় হর্ষিত রানা! অজি সফরের আগে ট্রায়াল? - Bengali News | Harshit Rana called up to India Test squad, he likely to make Test debut in Mumbai against New Zealand - 24 Ghanta Bangla News
Home

Harshit Rana: মুম্বইয়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় হর্ষিত রানা! অজি সফরের আগে ট্রায়াল? – Bengali News | Harshit Rana called up to India Test squad, he likely to make Test debut in Mumbai against New Zealand

Spread the love

মুম্বইয়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় হর্ষিত রানা! অজি সফরের আগে ট্রায়ালImage Credit source: PTI

কলকাতা: বছর শেষে অজি সফরে যাওয়ার আগে তরুণ পেসার হর্ষিত রানার (Harshit Rana) খুশি দ্বিগুণ হতে পারে। সেই সম্ভবনা প্রবল হয়েছে। কারণ, জানা গিয়েছে মুম্বইয়ে হতে চলা ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের জন্য ভারতীয় টিমে ডাক পড়েছে রানার। বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) ভারতীয় স্কোয়াডে হর্ষিত রানা সুযোগ পাওয়ার পর রঞ্জি ট্রফিতে জ্বলে উঠেছিলেন। ব্যাটে-বলে দিল্লির হয়ে অনবদ্য পারফর্ম করেন নাইট পেসার। এ বার যেহেতু মুম্বই টেস্টের আগে ফের ভারতীয় টিম থেকে ডাক পেয়েছেন, তাই বলা যায় অজি সফরে যাওয়ার আগে ট্রায়াল হতে চলেছে রানার।

হর্ষিত রানাকে মুম্বই টেস্টে ডাকার ক্ষেত্রে তিনটে ভাবনা কাজ করতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। এক, জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। দুই, পেস ফ্রেন্ডলি উইকেট বানালে তৃতীয় পেসার হিসেবে রবীন্দ্র জাডেজাকে বিশ্রাম দিয়ে রানাকে খেলানো হতে পারে। তিন, রবিচন্দ্রন অশ্বিন স্পিন বোলিং অলরাউন্ডার। তিনি যেমন অফ স্পিনার ওয়াশিংটন সুন্দরও অফ স্পিনার ও অলরাউন্ডার। পেস ফ্রেন্ডলি পিচে একাদশে একই রকম দু’জন প্লেয়ারকে না খেলিয়ে অশ্বিনকে বিশ্রাম দিয়ে হর্ষিত রানাকে খেলাতে পারে ভারতীয় টিম।

সদ্য অসমের বিরুদ্ধে দিল্লির জার্সিতে রঞ্জি ট্রফির ম্যাচে প্রথম ইনিংসে ফাইফার নিয়েছিলেন রানা। ব্য়াট হাতে করেছিলেন ৫৯ রান। আর দ্বিতীয় ইনিংসে তিনি নেন ২ উইকেট। ছন্দে রয়েছেন তিনি। ফলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রানার মুম্বইয়ে টেস্ট অভিষেক হলে অবাক হওয়ার থাকবে না।

বোর্ডের পক্ষ থেকে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের জন্য এখনও হর্ষিত রানার টিমে ফেরা নিয়ে কোনও ঘোষণা করা হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *