Firecracker: বাজির কারসাজির মাঝেই ভয়াবহ বিস্ফোরণের শব্দ, মন্দিরের সামনে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন – Bengali News | Accident happened during festival of Firecrackers in Kerala near a temple
ভয়াব বিস্ফোরণের শব্দ শোনা যায়Image Credit source: twitter
কেরল: থেয়াম উৎসবের শুরুতে এভাবেই বাজি ফাটানো হয় প্রত্যেকবার। মন্দিরের সামনে সেই বাজি উৎসব দেখতে জড় হব বহু মানুষ। কিন্তু এবার সেই উৎসবই বদলে গেল ভয়াবহ পরিস্থিতিতে। কেরলের কাসারগড়ে বাজি উৎসব চলাকালীন অগ্নিকাণ্ডের ঘটনায় আহত অন্তত ১৫০ জন। সোমবার মধ্যরাতে ওই ঘটনা ঘটে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত দর্শকদের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাজি থেকেই ঘটেছে বিপদ। একটি বাজির স্ফুলিঙ্গ পড়ে, সেখান থেকেই ঘটে অগ্নিকাণ্ড। কাছেই একটি ঘরের ছাদে রাখা ছিল অনেক বাজি। আগুনের স্ফুলিঙ্গ ছিটকে তারই ওপরে পড়ে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে সব বাজি। পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই জায়গায় এত মানুষের ভিড় ছিল যে সেই পরিস্থিতিতেও বেরতে পারেননি অনেকেই।
ছাদের নীচেও অনেকে দাঁড়িয়েছিলেন বলে জানা গিয়েছে। ভিড়ের মাঝে নড়তে পারছিলেন না তাঁরা। ঘটনার পর দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়, তাতেও অসুস্থ হয়ে পড়েন অনেকে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এই খবরটিও পড়ুন
স্থানীয় বাসিন্দারা বলছেন, বাজির উৎসবের আগে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। যেখানে বাজি ফাটানো হচ্ছে, তার এত কাছে কেন অতগুলো বাজি রাখা হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। নিরাপত্তার বিষয়ে আয়োজকদের আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল বলে মনে করছেন অনেকে।