দীপাবলির আগেই সুখবর! মা হচ্ছেন সোনাক্ষী সিনহা? – Bengali News | Speculations are Sonakshi Sinha is pregnant
জুন মাসে তাঁর বিয়ের পর পরই তাঁকে দেখা গিয়েছিল মেডিক্যাল ক্লিনিকে। বিয়ের পর পরেই ছড়িয়ে পড়েছিল খবরটা। শোনা গিয়েছিল অভিনেত্রী সোনাক্ষী সিনহা সন্তান সম্ভবা। তার পর অবশ্য সেই সব আলোচনাই নশ্যাত্ করে দেন নায়িকা। বিয়ের চার মাস কাটতে না কাটতেই আবার সেই একই আলোচনা। শোনা যাচ্ছে, নায়িকার স্বামী জাহির ইকবাল আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তাঁদের পরিবারে নাকি নতুন সদস্য আসতে চলেছে।
দিওয়ালি পার্টির একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তাঁদের কোলে রয়েছে একটি ছোট পোষ্য। সেই ছবিতে নাকি অনেকেই সোনাক্ষীর বেবিবাম্প দেখতে পেয়েছেন। যা নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। এই প্রথম নয়, এর আগেও অনেকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল নায়িকার নাম। বিয়ের পর নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী তার পরেই রটে যায় খবর।
বিয়ের সপ্তাহখানেক পরেই হাসপাতালের বাইরে দেখা যায় সোনাক্ষীকে। যা চোখ এড়ায়নি অনুরাগীদের। ছবি শিকারীরা সঙ্গে সঙ্গে নায়িকার ছবি তুলতে থাকেন। তখনই অনেকে ধরে নিয়েছিলেন অন্ত্বঃসত্ত্বা অভিনেত্রী। তবে তেমনটা যে নয় সে কথা আগেই বোঝা গিয়েছিল। সে সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন শত্রুঘ্ন সিনহা। সেই জন্যই আসলে হাসপাতালে যেতে হয়েছিল তাঁদের। প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল জাহিরকে বিয়ে করা নিয়ে বিশেষ খুশি হননি শত্রুঘ্ন সিনহা। তাঁকে বলতে শোনা যায়, “আমাকে সবাই জিজ্ঞাসা করছে আমি কেন জানি না বিয়ের ব্যাপারে!
আমি একটাই কথা বলতে পারি আজকালকার বাচ্চারা বাবা-মায়ের অনুমতি নিয়ে তো কিছু করে না, শুধু জানায় যে কী করতে চলেছে। আমি এখন দিল্লিতে রয়েছি। ভোটের ফলাফলের পর আমি এখানে এসেছি। তাই সোনাক্ষী কী করবে তা নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। ও এখনও আমাকে কিচ্ছু জানায়নি। যখন জানাবে আমি ও আমার স্ত্রী ওকে নিশ্চয়ই আশীর্বাদ করব। ও ভাল থাকুক এটাই তো বাবা হিসেবে চাই।” যদিও পরবর্তীতে শত্রুঘ্ন নিজেই জানান, মেয়ের বিয়ের সিদ্ধান্তে তিনি বেজায় খুশি। প্রাণভরে করেন আশীর্বাদ।