Primary TET: কথা রাখতে পারল না পর্ষদ, এই বছর হচ্ছে না প্রাথমিক টেট - Bengali News | Primary TET exam not to be occurred in 22024, says board due to delay of recruitment process - 24 Ghanta Bangla News
Home

Primary TET: কথা রাখতে পারল না পর্ষদ, এই বছর হচ্ছে না প্রাথমিক টেট – Bengali News | Primary TET exam not to be occurred in 22024, says board due to delay of recruitment process

Spread the love

পর্ষদ সভাপতি গৌতম পালImage Credit source: TV9 Bangla

কলকাতা: প্রাথমিক টেট নিয়ে অভিযোগের লম্বা তালিকা ছিল রাজ্যে। বেনিয়ম-দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ ছিল প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। অনেক মামলা-মোকদ্দমার পর ২০২২ সালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পাঁচ বছর পর টেট পরীক্ষা হল ওই বছরের ডিসেম্বরে। এরপরই প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল টেট নিয়ে আর কোনও সমস্যা হবে না। প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। কিন্তু সেই কথা রাখতে পারল না পর্ষদ।

২০২২-এর পর ২০২৩-এও প্রাথমিক টেট পরীক্ষা হয়। কিন্তু ২০২৪-এ আর টেট পরীক্ষা হচ্ছে না। পর্ষদ সূত্রে এমনটাই খবর। পরপর দু বছর যে পরীক্ষা নেওয়া হয়, সেই চাকরি প্রার্থীদের নিয়োগ এখনও হয়নি। তাই আপাতত পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন, “আমরা আগে দ্রুত নিয়োগ করব, তারপর পরীক্ষা নেব।”

প্রাথমিক শিক্ষকদের যোগ্য়তা বিচারের ক্ষেত্রে প্রাথমিক পরীক্ষা এই টেট। পাঁচ বছর পর ২০২২-এ পরীক্ষা দিয়েছিলেন লক্ষাধিক পরীক্ষার্থী। সেই পরীক্ষায় উত্তীর্ণ হন দেড় লক্ষ প্রার্থী। তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ২০২৩-এ পরীক্ষা হলেও, এখনও ফল প্রকাশ হয়নি। এই পরিস্থিতিতে আবারও পরীক্ষা হলে সমস্যায় পড়বে পর্ষদ।

এই খবরটিও পড়ুন

এদিকে, পরীক্ষা না হলেও স্বাভাবিকভাবেই পরবর্তীতে বেড়ে যাবে চাকরিপ্রার্থীর সংখ্যা। পর্ষদ সূত্রের খবর, আগের কিছু আইনি জট ছিল, যার জেরে প্রক্রিয়াগুলো আটকে আছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *