Fire: প্রিন্স আনোয়ার শাহ রোডে বস্তিতে আগুন, পুড়ল পরপর ৭টি ঘর, আহত ১ যুবক - Bengali News | Fire Broke out After LPG Cylinder Blast at a Slum in Kolkata's Prince Anwar Shah Road, 1 Injured - 24 Ghanta Bangla News
Home

Fire: প্রিন্স আনোয়ার শাহ রোডে বস্তিতে আগুন, পুড়ল পরপর ৭টি ঘর, আহত ১ যুবক – Bengali News | Fire Broke out After LPG Cylinder Blast at a Slum in Kolkata’s Prince Anwar Shah Road, 1 Injured

Spread the love

আগুন নেভানোর কাজে দমকল কর্মীরা।Image Credit source: TV9 বাংলা

কলকাতা: সাতসকালেই আনোয়ার শাহ রোডের বস্তিতে আগুন। আগুন নিয়ন্ত্রণে দমকলের পাঁচটি ইঞ্জিন। জানা গিয়েছে, সোমবার সকালে ওই বস্তিতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আহত ১ যুবক। তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, এ দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডের উপরে অবস্থিত বস্তিতে আগুন লাগে। একটি বাড়িতে গ্য়াস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে জানাচ্ছে দমকল বাহিনী। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই বস্তিতে আশেপাশের বাড়িগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। কমপক্ষে ৬ থেকে ৭টি বাড়ি আগুনে পুড়ে গিয়েছে।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *