Tilottama: ‘তিলোত্তমা পারল না, কিছু জানোয়ার মিলে করতে দিল না’, থিসিস পেপার জমা দেওয়ার সময় আবেগঘন রুমেলিকা – Bengali News | Junior Doctor Rumelika Kumar Dedicated his thesis paper to Tilottama
রুমেলিকা জানিয়েছেন, তিনি তাঁর থিসিস পেপারটি উৎসর্গ করেছেন তিলোত্তমাকে। শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন রুমেলিকা। সেখানে বিভিন্ন অভিজ্ঞতার কথা লেখার পাশাপাশি প্রসঙ্গ তুলে আনলেন তিলোত্তমা। তিনিও আজ রুমেলিকার মতোই থিসিস পেপার জমা দিতেন। মৃত পড়ুয়ার বাবা-মা সব সময়ই বলতেন, ‘মেয়ে বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। করোনার সময়ও বিনামূল্যে পাড়ার অনেক অসুস্থ মানুষের সেবা করেছে…। তবে সে স্বপ্ন অধরাই রয়ে গেল।’
রুমেলিকা লিখেছেন, ‘যখন থিসিস প্রিন্ট করাচ্ছিলাম তখন একটা জিনিসই মাথায় ঘুরছিল। আমি থিসিস জমা করতে পারছি। প্রিন্ট করে গাইড,কোগাইড,সবাইকে দেব। হাসি মুখে ছবি তুলতাম হয়ত অন্য কোনও পরিস্থিতিতে…।’
তবে তিলোত্তমা পারল না। ওঁকে করতে দেওয়া হল না। রুমেলিকার কথায়,’কিছু জানোয়াররা মিলে ওকে করতে দেয়নি। ওকে ডাক্তার হতে দেয়নি। ওকে বেঁচে থাকতে দেয়নি। সেই ভুলতে না দেওয়ার আবেগ থেকে । ভুলে না যাবার একটা ছোট প্রয়াস থেকে। নিজের সাধ্য অনুযায়ী নিজের এমডির থিসিসটা ওর করে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস একটা ।’
