Nitish Kumar Reddy: হার্দিক-শিবম প্রত্যাশা পূরণে ব্যর্থ! তাই অ্যাডভান্টেজ পেলেন নীতীশ কুমার রেড্ডি? - Bengali News | Nitish Kumar Reddy is a desperate selection for Australia Tour says BCCI Official - 24 Ghanta Bangla News
Home

Nitish Kumar Reddy: হার্দিক-শিবম প্রত্যাশা পূরণে ব্যর্থ! তাই অ্যাডভান্টেজ পেলেন নীতীশ কুমার রেড্ডি? – Bengali News | Nitish Kumar Reddy is a desperate selection for Australia Tour says BCCI Official

Spread the love

Nitish Kumar Reddy: হার্দিক-শিবম প্রত্যাশা পূরণে ব্যর্থ! তাই অ্যাডভান্টেজ পেলেন নীতীশ কুমার রেড্ডি?Image Credit source: BCCI

কলকাতা: বয়স তাঁর ২১। পারফরম্যান্সের দিক থেকে তিনি তুখোড়। অক্টোবরে তাঁর জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে। ডেবিউ টি-২০ সিরিজে ব্যাটে-বলে নজর কেড়েছেন। এ বার অজি সফরে ডাক পেয়ে গেলেন তিনি। কথা হচ্ছে নীতীশ কুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy) নিয়ে। পেস বোলিং অলরাউন্ডারকে কেন বর্ডার-গাভাসকর ট্রফির মূল স্কোয়াডে নেওয়া হয়েছে? বোর্ডের এক নিকট সূত্র মারফত জানা গিয়েছে, আইপিএলে এবং বাংলাদেশ সিরিজে নীতীশের পারফরম্যান্স নজর কেড়েছে নির্বাচকদের। একইসঙ্গে টিম ইন্ডিয়া (Team India) খুঁজছিল চতুর্থ সিমার কাম অলরাউন্ডার। নীতীশ সেই জায়গায় ফিট হতেই শিকে ছিঁড়েছে।

দেশের মাটিতে চলতি ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে স্ট্যান্ড বাইতে ছিলেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলা নীতীশ কুমার রেড্ডি। এ বার তাঁকে ভারত-এ টিমের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে। সেখানে খেলার পর তিনি ভারতের সিনিয়র টিম ডনের দেশে গেলে তাঁদের সঙ্গে যোগ দেবেন।

শুক্রবার রাতে বোর্ড বর্ডার গাভাসকর ট্রফির জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করার পর থেকে নীতীশকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সূত্র জানান, ভারতীয় টিমে ব্যালেন্সের জন্য এক অলরাউন্ডারের প্রয়োজন ছিল। হার্দিক পান্ডিয়া আর লাল বলে ক্রিকেট খেলেন না। শিবম দুবের চোট রয়েছে। এই পরিস্থিতিতে অ্যাডভান্টেজ পেলেন নীতীশ। বিসিসিআইয়ের ওই নিকট সূত্র বলেন, ‘হার্দিক পান্ডিয়া লাল বলে ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছে। এবং শিবম দুবের বোলিং সেই জায়গায় পৌঁছায়নি। তাঁর চোটও রয়েছে। নীতীশ ছন্দে রয়েছে। আর এই সময় ভারত টিমে সমতা রাখার জন্য চতুর্থ সিমার যে কিনা অলরাউন্ডারও তেমন কাউকে খুঁজছিল। আর আইপিএলে ও বাংলাদেশ সিরিজে ভালো পারফর্ম করার সুবাদে নীতীশকে যেন দলে নিতেই হত।’

এই খবরটিও পড়ুন

বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), জসপ্রীত বুমরা (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, অভিমন্য়ু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

রিজার্ভ প্লেয়ার- মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *