IND vs NZ: 'গম্ভীর-সেওয়াগ' হয়ে ওঠার লক্ষ্যে যশস্বী-গিল, লাঞ্চে কিউয়িদের প্রাপ্তি রোহিত... - Bengali News | Rohit Sharma out early, India reach 81 for 1 at Lunch in Day 3 of India vs New Zealand 2nd Test - 24 Ghanta Bangla News
Home

IND vs NZ: ‘গম্ভীর-সেওয়াগ’ হয়ে ওঠার লক্ষ্যে যশস্বী-গিল, লাঞ্চে কিউয়িদের প্রাপ্তি রোহিত… – Bengali News | Rohit Sharma out early, India reach 81 for 1 at Lunch in Day 3 of India vs New Zealand 2nd Test

Spread the love

IND vs NZ: ‘গম্ভীর-সেওয়াগ’ হয়ে ওঠার লক্ষ্যে যশস্বী-গিল, লাঞ্চে কিউয়িদের প্রাপ্তি রোহিত…Image Credit source: PTI

কলকাতা: পাঁচ দিন অবধি কি গড়াবে পুনে টেস্ট? উত্তর দেওয়া কঠিন। এই পিচে ৩৫৯ রানের টার্গেট সহজে তাড়া করতে পারবে ভারত? এর উত্তর কঠিন নয়। বলতে হয়, এই পিচে সাড়ে তিনশোর বেশি রান তাড়া করা সত্যিই কঠিন। শুক্র-সকালে প্রথম সেশনের এক ঘণ্টার মধ্যে নিউজিল্যান্ডকে অল আউট করেন জাডেজা-অশ্বিনরা। তৃতীয় দিনের প্রথম সেশনেই রান তাড়া করতে নেমে পড়ে টিম ইন্ডিয়া। ৫ ওভারের মধ্যে ৬ রান রেটে ৩০ রান তোলে ভারতের ওপেনিং জুটি। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে যশস্বী জয়সওয়াল-রোহিত শর্মার জুটি ভেঙে দেন মিচেল স্যান্টনার। তারপর যশস্বীর সঙ্গে জুটি বাঁধেন শুভমন গিল। ১ উইকেটে ৮১ রান তুলে লাঞ্চ বিরতিতে গেল টিম ইন্ডিয়া।

দ্বিতীয় ইনিংসে ১৬ বলে ৮ রান করে মাঠ ছেড়েছেন রোহিত শর্মা। স্টেপ আউট করে মারতে চেয়েছিলেন রোহিত। শর্ট লেগে উইল ইয়ং ক্যাচ নিতে কোনও ভুল করেননি। মিচেল স্যান্টনার লাঞ্চের কিছুক্ষণ আগে রোহিত শর্মার উইকেট তুলে নেন। এরপর দ্বিতীয় উইকেটে গিল ও যশস্বী দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৩৬ বলে ৪৬ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গিয়েছেন যশস্বী আর ২২ রানে অপরাজিত রয়েছেন শুভমন।

ডান হাতি শুভমন ও বাঁ হাতি যশস্বী কিউয়ি বোলারদের লাঞ্চের আগে ভালোই চাপে ফেলেছেন বলা যায়। যশস্বী কখনও গ্লেন ফিলিপসকে লম্বা ছক্কা হাঁকিয়েছেন। কখনও আবার মিচেল স্যান্টনারের বল বাউন্ডারিতে পাঠিয়েছেন শুভমন। এখনও ২৭৮ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

পুনে টেস্টের তৃতীয় দিন শুভমন-যশস্বী মনে করিয়ে দিচ্ছেন গৌতম গম্ভীর-বীরেন্দ্র সেওয়াগকে। ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ের মাটিতে ২০০৮ সালে চতুর্থ ইনিংসে ভারতের টার্গেট ছিল ৩৮৭। তা চেজ করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বীরু-গৌতি। সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সচিন তেন্ডুলকর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *