'কী করছেন, সরে যান', শাশুড়ির জন্মদিনে মেজাজ হারালেন রণবীর - Bengali News | Ranbir Kapoor looses his cool on Alia Bhatt's mother birthday - 24 Ghanta Bangla News
Home

‘কী করছেন, সরে যান’, শাশুড়ির জন্মদিনে মেজাজ হারালেন রণবীর – Bengali News | Ranbir Kapoor looses his cool on Alia Bhatt’s mother birthday

Spread the love

২৫ অক্টোবর ছিল সোনি রাজদানের জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে মিলিত হয়েছিল ভাট এবং কাপুর পরিবার। জন্মদিনের বিশেষ খাওয়া দাওয়া করতে রেস্তরাঁয় গিয়েছিলেন সোনি রাজদান, পূজা ভাট, আলিয়া ভাট, রণবীর কাপুর, মহেশ ভাট, নীতু কাপুর। একসঙ্গে খাওয়া দাওয়া করে বেরিয়েই মেজাজ হারালেন রণবীর। স্ত্রী আলিয়াকে নিয়ে খুবই প্রোটেকটিভ। এবার রেস্তরাঁর বাইরে বেরিয়েই বিরক্ত হলেন তিনি। কারণ, তারকাদের দেখলেই মুম্বইয়ে ভিড় জমান পাপারাজ্জিরা। তেমনই এ দিনও রেস্তরাঁর বাইরে ভিড় জমিয়েছিলেন ছবি শিকারিরা। আর আলিয়াকে দেখেই ঘিরে ধরেন তাঁরা। যা দেখে রেগে লাল হয়ে যান রণবীর। বলে ওঠেন, “কী করছেন আপনারা। সরে যান। সরে যান।” এ দিন সকালে আলিয়াও রেগে গিয়ে নিজের ক্ষোভ উগরে দেন। কারণ, নেটপাড়ার একাংশ মন্তব্য করে বোটক্স করিয়ে নায়িকার মুখ বেঁকে গিয়েছে। রেগে গিয়ে নায়িকা একটি লম্বা পোস্টও করেন।

একটি দীর্ঘ পোস্ট করেছেন অভিনেত্রী। আলিয়া লেখেন, “যাঁরা চেহারায় অস্ত্রোপচার করিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আমার কোনও মতামত নেই। এটা তাঁদের ব্যক্তিগত অভিরূচি। কিন্তু এটা কী হচ্ছে! সমাজমাধ্যমের কিছু ভিডিয়োয় দাবি করা হচ্ছে, অস্ত্রোপচার করাতে গিয়ে নাকি আমার মুখ বেঁকে গিয়েছে, আমার হাসিতে পরিবর্তন এসেছে। আমার কথা বলার ধরনও নাকি অদ্ভুত। একটা মানুষের মুখ নিয়ে আপনাদের মনগড়া মতামত এই সব! এই ধরনের মন্তব্যের নেপথ্যে আপনারা আবার বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছেন! আমার মুখের একটা দিক নাকি পক্ষাঘাতগ্রস্ত। আপনারা কি মশকরা করছেন?” তাঁর দাবি, প্রত্যেকের নিজের শর্তে বাঁচার অধিকার আছে। এর আগেও তাঁকে ট্রোল করা হয়েছে। তিনি কখনও কোনও মন্তব্য করেননি। তবে এবার আর তিনি চুপ থাকবেন না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *