IND vs NZ: ২৩ বছরে প্রথমবার... টিম ইন্ডিয়াকে ভারতের মাটিতে খাবি খাওয়াল কিউয়িরা - Bengali News | India concede successive 100 plus run leads in home Test match for 1st time since 2001 - 24 Ghanta Bangla News
Home

IND vs NZ: ২৩ বছরে প্রথমবার… টিম ইন্ডিয়াকে ভারতের মাটিতে খাবি খাওয়াল কিউয়িরা – Bengali News | India concede successive 100 plus run leads in home Test match for 1st time since 2001

Spread the love

IND vs NZ: ২৩ বছরে প্রথমবার… টিম ইন্ডিয়াকে ভারতের মাটিতে খাবি খাওয়াল কিউয়িরা
Image Credit source: PTI

কলকাতা: ভারত (India) সফরে দাপট দেখাতেই যেন এসেছে নিউজিল্যান্ড (New Zealand)। বেঙ্গালুরুর পর পুনেতেও কিউয়িরা ভারতীয় টিমের উপর চাপ সৃষ্টি করছে। বলা চলে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও রোহিত ব্রিগেডকে নাকানিচোবানি খাওয়াচ্ছেন মিচেল স্যান্টনার, টম ল্যাথামরা। ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। আর তাতেই ২৩ বছর পর ভারতের মাটিতে এক রেকর্ড গড়ল কিউয়িরা। কী সেই রেকর্ড?

ভারত সফরে এসে বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে ৩৫৬ রানের লিড নিয়েছিল নিউজিল্যান্ড। এ বার পুনেতে ১০০-র বেশি রানের লিড পেল কিউয়িরা। এর আগে ২০০১ সালে শেষ বার ভারতের মাটিতে অজি ক্রিকেট টিম পরপর দুই ম্যাচে ১০০ রানের লিড পেয়েছিল। সে বার সিরিজের প্রথম ম্যাচে, মুম্বইতে ১৭৩ রানের লিড নিয়েছিল অস্ট্রেলিয়া। তারপরের ম্যাচে ইডেনে ২৭৪ রানের লিড নেয় অজিরা। এ বার সেই নজির ছুঁয়ে ফেলল কিউয়ি ক্রিকেট টিম।

মিচেল স্যান্টনারের দাপুটে বোলিংয়ের সুবাদে ১৫৬ রানে প্রথম ইনিংসে অল আউট হয় ভারত। একাই স্যান্টনার নেন ৭টি উইকেট। তার আগে প্রথম ইনিংসে ডেভন কনওয়েরা ২৫৯ রানে অল আউট হয়েছিলেন। তাই ১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনই দ্বিতীয় ইনিংস শুরু হয় নিউজিল্যান্ডের। দিনের খেলার শেষে কিউয়িরা রয়েছে ৫ উইকেটে ১৯৮ রানে। প্রথম ইনিংসে ৭টি উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় ইনিংসেও ভালো ছন্দে রয়েছেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া অবধি ৪টি উইকেট নিয়েছেন সুন্দর। ৩০ রানে অপরাজিত রয়েছেন টম বান্ডেল এবং ৯ রানে নট আউট গ্লেন ফিলিপস।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *