অমিতাভের সঙ্গে সম্পর্ক ভাঙছে জয়ার, হঠাৎ এ কী বলে বসলেন মিসেস বচ্চন? – Bengali News | When jaya bachcha reaction on amitabh bachchan name grab everyone attention
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন, বলিউডের অন্যতম দাপুটে জুটি। যাঁদের সম্পর্ক নিয়ে বরাবরই চর্চা থাকে তুঙ্গে। কখনও রেখার উপস্থিতি, কখনও আবার প্রকাশ্যে তাঁদের একে অন্যের সঙ্গে ব্যবহার, বারবার সম্পর্কের বিতর্ককে উস্কে দিয়ে থাকে। এরই মাঝে একবার ভাইরাল হয়েছিল জয়া বচ্চনের একটি ভিডিয়ো। তবে এই ভিডিয়োর মন্তব্য কোথাও এটা স্পষ্ট করে না যে এই জুটির সম্পর্কে ফাটল ধরেছে। যদিও একশ্রেণি রেখার পক্ষ নিলেও অপর শ্রেণী আবার তুলনা টানলেন রেখার সঙ্গে।
রাজ্যসভায় জয়াকে ‘জয়া অমিতাভ বচ্চন’ বলে সম্বোধন করেছিলেন চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। একটুও সময় নষ্ট না করে জয়া তাঁকে থামিয়ে জানিয়েছিলেন, তাঁকে কেবল জয়া বচ্চন বললে ভুল হবে না। মহিলাদের যে স্বতন্ত্র পরিচয় থাকতে পারে, তা নিয়ে রাজ্যসভায় তর্কও জুড়ে দিয়েছিলেন জয়া। এমন সময় সোশ্যাল মিডিয়ায় একশ্রেণি রেখার প্রসঙ্গ টেনে আনেন। একদিকে যখন জয়ার এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানাজনের নানা মত, ঠিক সেই সময়ই অপর পক্ষ টেনে আনলেন রেখার প্রসঙ্গ। যেখান তিনি নিজে জানিয়েছিলেন অমিতাভের প্রতি ভালবাসা তাঁর জন্য ঠিক কতটা।
অভিনেত্রী সিমি গাওয়ালের কাছে রেখা ব্যক্ত করেছিলেন মনের কথা। তিনি জানিয়েছিলেন, অমিতাভ এমন একজন মানুষ, যাঁকে যে কোনও মানুষই ভালবাসতে বাধ্য হবেন। বলেছিলেন, “সারা দুনিয়ার ভালবাসা একদিকে করলে এবং তাতে আরও একটু ভালবাসা যোগ করলে যে ভালবাসা তৈরি হবে, অমিতাভের প্রতি আমার তাই রয়েছে।” অমিতাভ-রেখার প্রেমের চর্চা নতুন নয়। অনেক পুরনো। গুঞ্জন আছে, অমিতাভের সঙ্গে নাকি গোপন সম্পর্কে ছিলেন রেখা। ‘সিলসিলা’ ছবির মুক্তির পর সেই গুঞ্জন আরও জোড়ালো হয়েছিল। সেটিই ছিল অমিতাভ-রেখার শেষ অভিনীত ছবি। আর কোনওদিন তাঁরা একসঙ্গে কাজ করেননি।