Cyclone Dana Live: ৭৭০ কিলোমিটার দূরে অপেক্ষা করছে ‘দানা’! কোথায় ল্যান্ডফল, কত গতিতে বইবে ঝড়, সব আপডেট একনজরে – Bengali News | Cyclone Dana effect on West Bengal, odisha as low pressure area intensifies, check weather forecast, rain updates in bengali
সাইক্লোনের আগে সমুদ্র থেকে ফিরথে নৌকাImage Credit source: PTI
পুজো কাটতে না কাটতেই বড় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দানা বাঁধছে ‘দানা’। সাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। মঙ্গলবার সকালের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে নিম্নচাপ হিসেবে রয়েছে দানা। সাগর দ্বীপ থেকে বর্তমানে সেই নিম্নচাপের দূরত্ব মাত্র ৭৭০ কিলোমিটার। বুধবারই জন্ম নেবে ‘দানা’। বৃহস্পতি রাতেই হানা দেওয়ার সম্ভাবনা।