Blast in Ordnance Factory: ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ঝলসে গেলেন কমপক্ষে ১০ শ্রমিক - Bengali News | Massive Blast rocks Ordnance Factory in Madhya Pradesh's Jabalpur, At Least 10 Workers Seriously Injured, Many Feared Trapped - 24 Ghanta Bangla News
Home

Blast in Ordnance Factory: ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ঝলসে গেলেন কমপক্ষে ১০ শ্রমিক – Bengali News | Massive Blast rocks Ordnance Factory in Madhya Pradesh’s Jabalpur, At Least 10 Workers Seriously Injured, Many Feared Trapped

আহত শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।Image Credit source: X

ভোপাল: মজুত ছিল প্রচুর বিস্ফোরক। ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল অর্ডিন্যান্স ফ্যাক্টরি। বিস্ফোরণের জেরে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা সঙ্কটজনক। তাঁদের দেহ আগুনে ঝলসে গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজও শুরু হয়েছে।

এ দিন সকালেই মধ্য প্রদেশের জব্বলপুরে খামারিয়াতে অবস্থিত সেন্ট্রাল সিকিউরিটি ইন্সটিটিউট অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়। এই কারখানায় মূলত বিস্ফোরক ও বোমাই তৈরি হয়। পাশাপাশি বন্দুক ও অন্যান্য অস্ত্রও তৈরি হয়। মঙ্গলবার সকালে হঠাৎই কারখানায় জোরাল বিস্ফোরণ হয়। সেই সময় ভিতরে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। কারখানার ভিতরে এখনও বেশ কিছু শ্রমিক আটকে রয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে কী থেকে বা কীভাবে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *