Junior Doctor’s Protest: বিকেল ৫টায় মমতার সঙ্গে মিটিং, ১২৮ পাতার নথি নিয়ে নবান্নের উদ্দেশে রওনা দিলেন ডাক্তাররা – Bengali News | Junior Doctor’s Protest LIVE: Junior Doctor’s And CM Mamata Banerjee’s Meeting In Nabanna Today Live
নবান্ন যাচ্ছেন ডাক্তাররাImage Credit source: Tv9 Bangla
দশ দফা দাবি নিয়ে লাগাতার অনশন-আন্দোলন-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার তাঁদের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই মমতা জানিয়েছিলেন সোমবার বিকেল পাঁচটার মধ্যে নবান্নে আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেই মতো আজ বিকেল চারটে কুড়ি নাগাদ ধর্মতলা থেকে সতেরো জন ডাক্তার বাসে চড়ে রওনা দেন নবান্নের উদ্দেশ্যে। তবে কি স্বাস্থ্য ক্ষেত্রের জট আজ মিটবে? সরাসরি নজর থাকবে সেদিকে