Deganga: বিয়ের মাত্র সাতদিনের মধ্যেই পুত্রবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে, নির্বিকার স্বামী! - Bengali News | Assault of daughter in law by father in law at deganga, accused arrested - 24 Ghanta Bangla News
Home

Deganga: বিয়ের মাত্র সাতদিনের মধ্যেই পুত্রবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে, নির্বিকার স্বামী! – Bengali News | Assault of daughter in law by father in law at deganga, accused arrested

Spread the love

দেগঙ্গা: নারী নিরাপত্তার দাবিতে আন্দোলন চলছে সারা রাজ্যে। কর্মক্ষেত্রে একজন চিকিৎসককে কেন এমন ঘটনার শিকার হতে হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এবার অভিযোগ উঠল পরিবারের মধ্যেই। তরুণী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ শ্বশুরের বিরুদ্ধে। আর এই ঘটনায় সব জেনেও স্বামী চুপ করেছিলেন বলে অভিযোগ। তরুণী বলছেন, ‘স্বামী কিছুই বলেনি। তারপর আমি অভিযোগ দায়ের করেছি। আমি বিচার চাই।’

উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ঘটনা। গুণধর শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে আজ সোমবার বারাসত আদালতে তোলা হবে। আদালতে নেওয়া হবে নির্যাতিতার গোপন জবানবন্দি। এদিকে, অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত ব্যক্তি। থানায় নিয়ে যাওয়ার সময় তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কিছু করিনি।’

বিয়ে হয়েছে মাত্র সাত দিন আগে। তার মধ্যেই শ্বশুরের বিরুদ্ধে এমন অভিযোগে হতবাক তরুণীর পরিবার। জানা গিয়েছে, বাড়ি থেকে দেখাশোনা করেই বিয়ে হয়েছিল ওই তরুণীর। অভিযোগ, বিয়ের ঠিক দু’দিন পর থেকেই তরুণীর ওপর অত্যাচার শুরু করেন শ্বশুর। তাঁর ইচ্ছার বিরুদ্ধে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে। প্রতিবাদ জানালে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও দাবি অভিযোগকারিণীর। তরুণীর দাবি, তাঁর স্বামী এই বিষয়ে নির্বিকার।

এই খবরটিও পড়ুন

রবিবার রাতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই অভিযুক্ত ব্যক্তিকে গ্ৰেফতার করে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *