Jalpaiguri: দু'টো চোখ অনুসরণ করছিল, পিছন থেকে ঘাড় ধরে উঠোন থেকে টেনে নিয়ে গেল কিশোরীকে! তারপরের ঘটনা ভয়ঙ্কর - Bengali News | Jalpaiguri The leopard dragged the girl from the backyard - 24 Ghanta Bangla News
Home

Jalpaiguri: দু’টো চোখ অনুসরণ করছিল, পিছন থেকে ঘাড় ধরে উঠোন থেকে টেনে নিয়ে গেল কিশোরীকে! তারপরের ঘটনা ভয়ঙ্কর – Bengali News | Jalpaiguri The leopard dragged the girl from the backyard

Spread the love

কিশোরীকে টেনে নিয়ে গেল চিতাবাঘImage Credit source: TV9 Bangla

জলপাইগুড়ি:  বাড়ির উঠোনে কাজ করছিল বছর বারোর কিশোরী। পিছন থেকে দুটো চোখ তাকে অনুসরণ করছে, এক ফোঁটাও আঁচ করতে পারেনি। কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে সে। ঘাড় মটকে উঠোন থেকে হিঁচড়ে টেনে নিয়ে যায় জঙ্গলে। এক কিশোরীকে বাড়ির উঠোন থেকেই তুলে নিয়ে যায় চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের ডায়না রেঞ্জের অন্তর্গত খেরকাটা বস্তিতে। পরে জঙ্গল থেকে ওই কিশোরীর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লীলাবতী গোয়ালা (১২)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  রবিবার ভোরে বাড়ির উঠোনে বসেছিলেন কিশোরী। সেই সময় আচমকা এক চিতা বাঘ বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তখন বাড়ির উঠোনে বসেছিল লীলাবতী বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তার ঘাড়ে কামড়ে জঙ্গলে তুলে নিয়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর রক্তাক্ত মৃত অবস্থায় উদ্ধার হয় কিশোরী। খবর পেয়ে এলাকায় পৌঁছেছে খুনিয়া রেঞ্জের আধিকারিক এবং ডায়না রেঞ্জের বনকর্মীরা।

ঘটনাস্থলে পৌঁছয় নাগরাকাটা থানার পুলিশও। গভীর রাত পর্যন্ত চলে বৈঠক, মৃতদেহ আটকে বন কর্মীদের ঘিরে চলছে বিক্ষোভ। এরপর প্রশাসনের তরফে এলাকাবাসীর সঙ্গে কথা বলে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহ আজ পাঠানো হবে জলপাইগুড়িতে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *