নাতির সঙ্গে কেমন সম্পর্ক রঞ্জিত মল্লিকের? কোয়েলের বাড়ির অন্দরমহলের এ কোন ছবি ভাইরাল – Bengali News | Koel mallick shared a glimpse of mallick family durga puja know all details
কোয়েল মল্লিকের বাড়ির পুজো মানেই সকলের কাছে আলাদাই আমেজ। আর মল্লিক পরিবারের কাছে মহা উৎসব। চলতি বছর ১০০-তে পা এই পুজোর। পরিকল্পনা ছিল বহু। তবে সবটাই শেষ বেলায় বাতিলের তালিকায় পাঠিয়ে দেন তাঁরা। কারণ তিলোত্তমা। এবারের পুজোটা তাই মল্লিক পরিবারের কাছে বেশ আলাদা ছিল। পুজোর ঠিক আগেই কোয়েল দিয়েছিলেন সুখবরও। কোয়েল দ্বিতীয়বার মা হতে চলেছেন। তার মাঝেই বাড়ির পুজো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ব্যস্ততা ছিল ছেলে কবীরকে নিয়েও। আর সেই কবীরের সঙ্গে কেমন সম্পর্ক রঞ্জিত মল্লিকের? এবার সেই ঝলকও এল সামনে।
সোশ্যাল মিডিয়ায় লক্ষ্মী পুজো মিটতেই এক ভিডিয়ো শেয়ার করে নিলেন কোয়েল। যেখানে মল্লিক পরিবারের একগুচ্ছ ছবি ধরা পড়ল। দাদু নাতির খুনসুটির সম্পর্কও বাদ গেল না সেই ফ্রেম থেকে। কবীরের সঙ্গে গানে মজতেও দেখা গেল প্রবীণ অভিনেতাকে। পাশাপাশি ধরা পড়ল মল্লিক পরিবারের পুজোর এরগুচ্ছ ছবি।
দুর্গা পুজো কোয়েল ও তাঁর পরিবারের কাছে এক আলাদাই আবেগ। পুজো মানেই হুল্লোর। একবার নিজেই বলেছিলেন, ‘চারিদিকে আলো, সুন্দর প্যান্ডেল, আড্ডা, মজা, ভুরিভোজ…। আড্ডা বলতে মনে পড়ল আমাদের বাড়িতে যেহেতু পুজো হয়, দালানে বসে রাত জেগে আড্ডা। উপোস করে অঞ্জলি, সন্ধ্যারতি দেওয়া। ঘুমনো মানে হচ্ছে টাইম ওয়েস্ট। যেটা আমি আগেও অনেকবার বলেছি। ঘুম তো থাকবেই সারা বছর। কোনও না কোনও সময় হয়েই যাবে। কিন্তু এই চার-পাঁচদিন ঘুম মানেই সময় নষ্ট। সবাই খুব আনন্দ করুন। মন প্রাণ দিয়ে মাকে ডাকুন। শারদীয়ার শুভেচ্ছা এবং ভালবাসা সকলকে।’
তবে এবার খানিকটা ফিকে ছিল সেই পুজোর রঙ। সবটাই খুব প্রথা মেনে ঘরোয়াভাবেই সারে মল্লিক পরিবার। দশমীরদিন সিঁদুর খেলে তিনি বলেছিলেন, ‘ শুভ বিজয়া জানাচ্ছি সকলকে। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজ মন খারাপের দিন যদিও কিন্তু নিজেদের শুধু সান্ত্বনা দেওয়া যে আসছে বছর আবার হবে। ভালো থাকবেন সকলে, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সুস্থ থাকবেন। মানসিক সুস্থতা কামনা করি প্রত্যেকের। ভাল থাকবেন, সকলকে ভাল রাখবেন। এটা আমাদের কর্তব্য।’