Sarfaraz Khan: বেঙ্গালুরুতে বিরাট লড়াই সরফরাজ খানের, হাঁকালেন টেস্ট কেরিয়ারে প্রথম সেঞ্চুরি - Bengali News | Sarfaraz Khan hits Test Career 1st century against India vs New Zealand 1st Test Day 4 - 24 Ghanta Bangla News
Home

Sarfaraz Khan: বেঙ্গালুরুতে বিরাট লড়াই সরফরাজ খানের, হাঁকালেন টেস্ট কেরিয়ারে প্রথম সেঞ্চুরি – Bengali News | Sarfaraz Khan hits Test Career 1st century against India vs New Zealand 1st Test Day 4

Spread the love

Sarfaraz Khan: বেঙ্গালুরুতে বিরাট লড়াই সরফরাজ খানের, হাঁকালেন টেস্ট কেরিয়ারে প্রথম সেঞ্চুরিImage Credit source: X

কলকাতা: সরফরাজ খান (Sarfaraz Khan) কি মনে মনে শুভমন গিলকে ধন্যবাদ জানাচ্ছেন? এমনটা হতেই পারে। কারণ গিল ফিট থাকলে সরফরাজ হয়তো টিমেই ঢুকতেন না। এর আগে সুযোগ পেয়েও হতাশ করেছিলেন। বেঙ্গালুরুতে শূন্যে ফিরেছিলেন প্রথম ইনিংসে। সেই সরফরাজ খান দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন। চতুর্থ দিনের এক ঘণ্টার মধ্যে শতরান পূর্ণ করেন সরফরাজ। ১১০ বলে সেঞ্চুরি মুম্বইয়ের ছেলে সরফরাজের।

বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করে ক্রিজের এদিক ওদিক ব্যাট নিয়ে ছুটলেন। মুখে তৃপ্তির হাসি। ব্যাট উচিয়ে লাফিয়ে সেলিব্রেশন করলেন সরফরাজ। ঘরোয়া ক্রিকেটে সরফরাজ অনবদ্য। রানের ফোয়ারা বইয়েছেন সেখানে। এই প্রথম বার দেশের জার্সিতে সেঞ্চুরি করে বেশ তৃপ্ত দেখাল সরফরাজকে। সেঞ্চুরি করার পথে তাঁর ব্যাটে এসেছে ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *