প্রিয়াঙ্কার নাভিতে জ্বলজ্বল করছে হিরে, জানেন নায়িকার এই গয়নার মূল্য কত? – Bengali News | Do you know the price of Priyanka Chopra’s belly button
গত কয়েক বছরে পাকাপাকি ভাবে বিদেশেই বসবাস শুরু করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইদানীং তাঁকে যত না বলিউড ছবিতে দেখা যায় তার থেকে বেশি দেখা যায় ইংরেজি ছবিতে। তাই নায়িকাকে দেশের মাটিতে দেখলেই উত্তেজিত হয়ে ওঠেন সবাই। বিমানবন্দরের সামনে নায়িকাকে একটি মুহূর্ত দেখার অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন ছবি শিকারীরা। সম্প্রতি বেশ কিছু কাজ নিয়ে মুম্বই এসেছিলেন ‘দেশি গার্ল’। তাঁর দুদিনের সফরে কাজ ছিল হাত ভর্তি।
তাঁর প্রযোজিত ছবি ‘পানি’র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে দেখা গেল নায়িকা। এই দুদিনে যে একসঙ্গে অনেকগুলো অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি তা নায়িকার ইনস্টাগ্রাম ঘাঁটলেই বোঝা যায়। কিন্তু প্রিয়াঙ্কার দুদিনের সফরে সবচেয়ে বেশি নজর কেড়েছে নায়িকার নাভির অলঙ্কার। সেই দিকেই নজর গিয়েছে সবার। যে দিন মুম্বইয়ে নামেন নায়িকা তাঁর পরনে ছিল একটি কো-অর্ড সেট। সেই কো-অর্ড সেটের ক্রপ টপের আড়াল থেকে উঁকি দিচ্ছিল তাঁর ‘বেলি বাটন’। জ্বলজ্বল করছিল হিরে।
সেটা দেখে অনেকেই লিখেছেন, “এমন হিরের বেলি বাটন তো প্রিয়াঙ্কাই পরবেন।” কিন্তু জানেন কি প্রিয়াঙ্কার ওই বেলি বাটনের মূল্য কত? বলিসূত্রে খবর নায়িকার নাভির সেই বোতামের দাম প্রায় ২ কোটি টাকা। এ কথা শুনে রীতিমতো চমকে গিয়েছেন নায়িকার অনুরাগীরা। তবে অনেকের বক্তব্য, “নায়িকা যা পরেন তাই তাঁকে মানিয়ে যায়।” আবার কেউ জানিয়েছেন প্রিয়াঙ্কাই তাঁদের জীবনের অনুপ্রেরণা। এবার অবশ্য স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে দেখা যায়নি। নায়িকার পাশে তাঁর পরিবারকে না দেখতে পেয়ে হতাশ হয়েছেন অনেকেই।
