নিমরতের সঙ্গে গোপনে বাগদান অভিষেকের! বিতর্কের মাঝে ঐশ্বর্যর প্রশংসায় পঞ্চমুখ ননদ শ্বেতা - Bengali News | Speculations are Abhishek Bachchan did engagement with Nimrat Kaur and Sweta praises Aishwarya - 24 Ghanta Bangla News
Home

নিমরতের সঙ্গে গোপনে বাগদান অভিষেকের! বিতর্কের মাঝে ঐশ্বর্যর প্রশংসায় পঞ্চমুখ ননদ শ্বেতা – Bengali News | Speculations are Abhishek Bachchan did engagement with Nimrat Kaur and Sweta praises Aishwarya

Spread the love

ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর কাটাছেঁড়া হচ্ছে। তাঁদের সংসার নাকি ভাঙার পথে এরই মধ্যে ভাইরাল তারকা দম্পতির আরও এক খবর। ইতিমধ্য়েই শোনা গিয়েছে যে অভিষেক নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন। অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। তার জেরেই শুরু যত অশান্তির।

এ দিকে এরই মাঝে ভাইরাল ঐশ্বর্যর ননদ শ্বেতা বচ্চনের একটি পুরনো ভিডিয়ো। একবার কফি উইথ করণের শো-এ এসেছিলেন তিনি। সেখানেই ঐশ্বর্য প্রসঙ্গে করণ তাঁকে প্রশ্ন করলে শ্বেতা বলেন, “ঐশ্বর্য সর্বগুণ সম্পন্না। ওর মধ্যে পরিবর্তনের কিছু নেই।” এক দিকে যেমন ভাইরাল হয়েছে ঐশ্বর্যকে নিয়ে তাঁর ননদের প্রশংসা। তেমনই আবার অন্য দিকে শোনা যাচ্ছে, গোপনে নাকি নিমরতের সঙ্গে বাগদান সেরেছেন অভিষেক। যদিও এই তথ্যের কোনও সত্যতা মেলেনি। এছাড়াও এই বিচ্ছেদ বিতর্ক নিয়েও কোনও মন্তব্য করেননি তারকা দম্পতির কেউ।

প্রসঙ্গত, একাধিক বলিউড প্রতিবেদনে লেখা হয়েছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। যার জেরেই নাকি এত কাণ্ড। তবে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কেউ কোনও কথা বলেননি। উল্টে সম্প্রতি মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়ের একটি ভিডিয়োয় এক ঝলক দেখা গিয়েছে অভিষেক-ঐশ্বর্য এবং তাঁদের মেয়ে আরাধ্যা বচ্চন একসঙ্গে পারিবারিক মুহূর্ত কাটাচ্ছেন। কয়েক সেকেন্ডের সেই মুহূর্ত সব হিসেব নিকেশ যেন উল্টে পাল্টে দিয়েছে। যদিও সব কিছুই এখনও ধোঁয়াশা। আসলে কী যে ঘটছে, তা বোঝা যাচ্ছে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *