Sai Sudharsan: দর্শনীয় ইনিংস সাইয়ের, ৩ আলাদা পজিশনে নেমেও মেজাজে সেঞ্চুরি – Bengali News | Sai Sudharsan slams century against Delhi in Ranji Trophy 2024 25
Sai Sudharsan: দর্শনীয় ইনিংস সাইয়ের, ৩ আলাদা পজিশনে নেমেও মেজাজে সেঞ্চুরিImage Credit source: @BCCIdomestic X
কলকাতা: ধারাবাহিকতা কারে কয়? তা প্রতি টুর্নামেন্টে পারফরম্যান্স দিয়ে দেখাচ্ছেন চেন্নাইয়ের ছেলে সাই সুদর্শন (Sai Sudharsan)। বছর তেইশের সাই চলতি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) সেঞ্চুরি হাঁকিয়ে শিরোনামে। তাঁকে নিয়ে বাড়তি আলোচনা হচ্ছে। কারণ, গত তিন মাসে তিনটে আলাদা আলাদা টুর্নামেন্টে শতরান করেছেন সাই। আরও তিনি নজর কেড়েছেন কারণ, এই তিন টুর্নামেন্টে ৩ আলাদা পজিশনে খেলে সেঞ্চুরি করেছেন। তাঁর মধ্যে যে আলাদা বারুদ রয়েছে, তা নিয়ে চর্চা চলছে ভারতীয় ক্রিকেট মহলে।
রঞ্জি ট্রফিতে সাইয়ের ‘সুদর্শনীয়’ ইনিংস
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলছে তামিলনাড়ু ও দিল্লির রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। টস জিতে প্রথমে তামিলনাড়ুকে ব্যাটিংয়ে পাঠান দিল্লির ক্যাপ্টেন। ওপেনিংয়ে নেমে এন জগদীশান ও সাই সুদর্শন ১৬৮ রান তোলেন। এরপর নভদীপ সাইনি ফেরান তামিলনাড়ুর ক্যাপ্টেনকে। ১০১ বলে ৬৫ রানের ইনিংস উপহার দেন তিনি। তারপর ওয়াশিংটন সুন্দরের সঙ্গে জুটি বাঁধেন সাই। ১৩৮ বলে সেঞ্চুরি হাঁকান সাই। ৪১.২ ওভারে নভদীপ সাইনির বলে চার মেরে সাই তিন অঙ্কের রান পূর্ণ করেন।
Century for Sai Sudharsan 💯
He brings it up in style with a lovely drive for 4⃣👌#RanjiTrophy | @IDFCFIRSTBank
Follow the match ▶️ https://t.co/NyF4apNoHU pic.twitter.com/hUTIf4up76
— BCCI Domestic (@BCCIdomestic) October 18, 2024