Kumar Mangalam Birla on Digital Connectivity: আমাদের সরকার ডিজিটাল অগ্রগতির গুরুত্ব বুঝতে পেরেছে: বিড়লা – Bengali News | Kumar Mangalam Birla said that the government recognized the importance of Digital connectivity
আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার ভুয়সী প্রশংসা করলেন সরকারের। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলিতে, কুমার মঙ্গলম বিড়লা ডিজিটাল অগ্রগতির পথ প্রশস্ত করার প্রতি সরকারের প্রতিশ্রুতির প্রশংসা করেন। একই সঙ্গে দেশের ছোট ব্যবসাগুলির ডিজিটাল অগ্রগতির এই রূপান্তরের অংশ হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বিড়লা বলেন, “আমাদের সরকার ক্রমাগত ডিজিটাল কানেক্টিভিটির গুরুত্বকে চিহ্নিত করেছে, এবং বছরের পর বছর ধরে নানা পরিবর্তনের মাধ্যমে আরও বেশি সংযুক্ত, শক্তিশালী, ডিজিটাল দেশের দিকে এগিয়ে জেতে সাহায্য করেছে।”
এই খবরটিও পড়ুন
বিড়লা চতুর্থ ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে টেলিকম সেক্টরের সাহায্যে ভারতীয় নাগরিকদের সংযোগ এবং ডিজিটাল অগ্রগতির বিষয়টিতে তুলে ধরেন।