IND vs NZ: ৪৬-এই শেষ! বেঙ্গালুরুতে লজ্জার নজির, টেস্টে তৃতীয় সর্বনিম্ন স্কোর টিম ইন্ডিয়ার - Bengali News | India got all out at 46 runs against New Zealand in 1st Test, Team India scores 3rd lowest total in Test Cricket - 24 Ghanta Bangla News
Home

IND vs NZ: ৪৬-এই শেষ! বেঙ্গালুরুতে লজ্জার নজির, টেস্টে তৃতীয় সর্বনিম্ন স্কোর টিম ইন্ডিয়ার – Bengali News | India got all out at 46 runs against New Zealand in 1st Test, Team India scores 3rd lowest total in Test Cricket

Spread the love

IND vs NZ: ৪৬-এই শেষ! বেঙ্গালুরুতে লজ্জার নজির, টেস্টে তৃতীয় সর্বনিম্ন স্কোর টিম ইন্ডিয়ার
Image Credit source: PTI

কলকাতা: বেঙ্গালুরুতে লজ্জার নজির গড়ল টিম ইন্ডিয়া। কিউয়িদের বিরুদ্ধে মাত্র ৪৬ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস। টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার সর্বনিম্ন মোট রান ৩৬। অজিদের বিরুদ্ধে ৩৬ রানে অল আউট হয়েছিল ভারত। বেঙ্গালুরু টেস্টে দ্বিতীয় দিন টিম ইন্ডিয়া যে ভাবে এগোচ্ছিল, তাতে মনে হচ্ছিল এই বুঝি ভেঙে যাবে টিম ইন্ডিয়ার ৩৬ রানে লজ্জার হারের রেকর্ড। কোনও রকমে ভারতীয় টিম সেই লজ্জা এড়াল। দেশের মাটিতে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া।

টেস্ট ক্রিকেটের ইতিহাস নজর রাখলে বেঙ্গালুরুতে ভারতের এই ৪৬ রানে অল আউট হওয়ার ঘটনা তিন নম্বরে জায়গা করে নিল। অ্যাডিলেডে ২০২০ সালে ভারত ৩৬ রানে অলআউট হওয়ার আগে টেস্টে সর্বনিম্ন স্কোর ছিস ৪২। সেটি ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *