Assembly Election 2024 schedule: মহারাষ্ট্রে ভোট এক দফাতেই, ঝাড়খণ্ডে দুই দফায়, ফল প্রকাশ ২৩ নভেম্বর – Bengali News | Election commission announces election dates for Maharashtra, Jharkhand Assembly Election 2024
নয়া দিল্লি: পুজো মিটতেই মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড – দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। ২৮৮ সদস্যের মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন হবে এক দফাতেই, ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ৮২ আসনের ঝাড়খণ্ড বিধানসভার ভোট গ্রহণ করা হবে দুই দফায় – ১৩ নভেম্বর এবং ২০ নভেম্বর। ২৩ নভেম্বর, দুই রাজ্যের ভোটের ফলই একসঙ্গে ঘোষণা করা হবে। মহারাষ্ট্রে একনাথ শিন্ডের শিবসেনা এবং অজিত পওয়ারের এনসিপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় ফিরতে চায় বিজেপি। তবে, লোকসভা নির্বাচনের ফল তাদের পক্ষে ছিল না। ঝাড়খণ্ডেও কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট সরকারকে জোর ধাক্কা দিতে চাইছে গেরুয়া শিবির।
প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “মহারাষ্ট্রে ১,৮৬,০০০টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। ঝাড়খণ্ডে ভোট কেন্দ্র স্থাপন করা হবে ২৯,০০০টিরও বেশি। মহারাষ্ট্রে বৈধ ভোটারের সংখ্যা প্রায় ৯ কোটি ৬০ লক্ষ। আর ২ লক্ষ ৬০ হাজার মানুষ ঝাড়খণ্ডে ভোট দিতে যাবেন। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেছেন, “৮৫ বছরের উপরে যাদের বয়স, সেই প্রত্যেক প্রবীণ নাগরিকরা বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। ভোটের সময় তারা গোপনেই তাঁদের মতামত জানাতে পারবেন। তবে প্রমাণ রাখার জন্য, পুরো প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি করা হবে।”
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।