Virat Kohli: চাই আর ৫৩ রান, 'হোম' ম্যাচে বড় রেকর্ডের সামনে বিরাট কোহলি - Bengali News | Virat Kohli is just 53 runs away from reaching 9,000 Test runs, he can achieve this during IND vs NZ Test series - 24 Ghanta Bangla News
Home

Virat Kohli: চাই আর ৫৩ রান, ‘হোম’ ম্যাচে বড় রেকর্ডের সামনে বিরাট কোহলি – Bengali News | Virat Kohli is just 53 runs away from reaching 9,000 Test runs, he can achieve this during IND vs NZ Test series

Spread the love

চাই আর ৫৩ রান, কিউয়ি টেস্ট সিরিজে বিরাট কোহলির সামনে বড় রেকর্ডের হাতছানিImage Credit source: PTI

কলকাতা: ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) টেস্ট সিরিজের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বুধ-সকালে বেঙ্গালুরুতে রোহিত শর্মা ও টম ল্যাথামদের প্রথম টেস্ট ম্যাচ। বাংলাদেশকে কয়েকদিন আগে ২ ম্যাচের টেস্ট সিরিজে হারিয়েছে টিম ইন্ডিয়া। এ বার অজি সফরে যাওয়ার আগে কিউয়িদের টেস্ট (Test) সিরিজে ভারতের ক্লিনসুইপ করার পালা। ঘরের মাঠে এই টেস্ট সিরিজে বিরাট কোহলির (Virat Kohli) দিকে সকলের বিশেষ নজর থাকবে। এই সিরিজে এক বিশেষ রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তাঁর। যা করতে পারলে তিনি যোগ দেবেন সচিন-দ্রাবিড়-গাভাসকরের এক এলিট লিস্টে। কী সেই রেকর্ড?

সেপ্টেম্বরে ভারতের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্টে বিরাট কোহলি করেন মোট ৯৯ রান। একটি হাফসেঞ্চুরিও আসেনি তাঁর ব্যাটে। সামনেই ভারতের অস্ট্রেলিয়া সফর। তার আগে বিরাট রানে ফিরলে ভারতীয় টিমের শক্তিও আরও বাড়বে। বর্ডার-গাভাসকর ট্রফির আগে ঘরের মাঠে ৩ টেস্টের সিরিজে কিউয়িদের বিরুদ্ধে বিরাটের ব্যাট জ্বলতে দেখতে চান তাঁর অনুরাগীরা। এই সিরিজ শুরুর আগে জেনে নিন কোন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন কোহলি?

১১৫টি টেস্টে এখনও অবধি বিরাট করেছেন ৮৯৪৭ রান। বেঙ্গালুরু তাঁর ঘরের মাঠই বলা চলে। ১৭টা মরসুম আইপিএলে তিনি আরসিবির হয়ে খেলেছেন। সেই দিক থেকে বেঙ্গালুরু তাঁর দ্বিতীয় বাড়িও। সেখানেই আর ৫৩ রান করলেই টেস্টে কোহলির নামে ৯ হাজার রান পূর্ণ হবে। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করবেন কোহলি। আর সেটা করলেই কোহলি ঢুকে পড়বেন সচিন তেন্ডুলকর (১৫,৯২১ রান), রাহুল দ্রাবিড় (১৩,২৬৫ রান) ও সুনীল গাভাসকরের (১০,১২২ রান) এলিট গ্রুপে।

এই খবরটিও পড়ুন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও আকাশ দীপ।

রিজার্ভ প্লেয়ার -মায়াঙ্ক যাদব, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *