Indian Cricket Team: ৫৬ রানে শেষ পাকিস্তান! বিশ্বকাপে বিদায় ভারতেরও – Bengali News | ICC Women’s T20 Cup 2024: New Zealand through to Semi final, India out of The Tournament
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় হয়ে গেল ভারতের। টুর্নামেন্ট শুরু হয়েছিল নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে। সেখানেই অনেকটা পিছিয়ে পড়ে ভারত। এরপর পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচে জিতলেও নেট রান রেটে খুব একটা উন্নতি করতে পারেনি। তবে শ্রীলঙ্কার বড় ব্যবধানে জয় ভারতকে টুর্নামেন্টে টিকিয়ে রেখেছিল। প্রয়োজন ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানো। এরপরও অপেক্ষায় থাকতে হত। অস্ট্রেলিয়ার কাছে হারের পরই ভারতের বিদায় কার্যত নিশ্চিত হয়ে যায়। একটা ক্ষীণ আশা অবশ্য ছিল। আজ পাকিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দিত, সেক্ষেত্রে নেট রান রেটে সুযোগ থাকত ভারতের। কিন্তু পাকিস্তানের বিশাল হার, তাদের পাশাপাশি ভারতকেও বিশ্বকাপ থেকে ছিটকে দিল।
বিস্তারিত আসছে…