Junior doctor admitted to hospital: হাসপাতালে ভর্তি করতে হল অনশনকারী আরও এক জুনিয়র চিকিৎসককে, ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন - Bengali News | Another junior Doctor on hunger strike admitted to hospital - 24 Ghanta Bangla News
Home

Junior doctor admitted to hospital: হাসপাতালে ভর্তি করতে হল অনশনকারী আরও এক জুনিয়র চিকিৎসককে, ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন – Bengali News | Another junior Doctor on hunger strike admitted to hospital

পেটে প্রচণ্ড ব্যথা হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়কে

কলকাতা: অনিকেত মাহাতোর পর ধর্মতলায় অনশনকারী আরও এক জুনিয়র ডাক্তারকে হাসপাতালে ভর্তি করতে হল। কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকের সিসিইউতে ভর্তি করা হয়েছে জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়কে। তাঁর চিকিৎসায় ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। অ্যানাস্থেসিয়ার প্রধান সোমনাথ দে’র নেতৃত্বে ওই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

গত শনিবার থেকে ধর্মতলায় অনশনে বসা জুনিয়র ডাক্তারদের একজন অনুষ্টুপ। এদিন তাঁর তলপেটে প্রচণ্ড ব্যথা হয়। জানা গিয়েছে, মূত্রের সঙ্গে রক্তও বেরোয়। এরপরই মেডিক্যাল কলেজে তাঁকে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সঙ্গে সঙ্গে আনা হয় স্ট্রেচার ও অ্যাম্বুল্যান্স। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজে।

অসুস্থ জুনিয়র ডাক্তারকে নিয়ে হাসপাতালের পথে অ্যাম্বুল্যান্স

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *