Kasba: পুজোর রাতে প্রকাশ্য রাস্তায় মহিলার শাড়ি খুলে দেওয়ার অভিযোগ, বুকে হাত! থানায় গিয়েও খালি হাতে ফিরলেন নির্যাতিতা – Bengali News | Woman Physically abused in Kolkata during Durga Puja, victim also makes explosive complaint against police
কসবা: পুজোর মধ্যেই শ্লীলতাহানির অভিযোগ শহর কলকাতায়। চাঞ্চল্যকর ঘটনা কসবার নিউমার্কেটের সামনে। এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। সূত্রের খবর, এলাকাতেই এক অনুষ্ঠান বাড়িতে যায় মহিলার ১৪ বছরের ছেলে। সেখানেই ওই যুবকের সঙ্গে বসচা বাধে ওই মহিলার। বাচ্চা ছেলেটিকে ওই যুবকেরা মারধর করে বলে অভিযোগ। তাতেই ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা।
অভিযোগ, মহিলা প্রতিবাদ করতেই তাঁকে মারতে মারতে রাস্তায় টেনে নামিয়ে আনা হয়। এখানেই থামেনি নির্যাতন। প্রকাশ্য রাস্তাতেই মহিলার শাড়ি টেনে খুলে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় রীতিমতো তপ্ত হয়ে ওঠে এলাকা। ব্যাপক শোরগোল শুরু হয়ে যায়। এমনকী ঘটনায় শুরুতেই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।
এই খবরটিও পড়ুন
অভিযোগ, কসবা থানায় অভিযোগ জানাতে তা নেয়নি পুলিশ। পুজোর রাতে জনবহুল এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন ওই মহিলা। তাঁর অভিযোগ, ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়ে তিনি অভিযোগ জানাতে চেয়েছিলেন। কিন্তু তা নিতে অস্বীকার করে পুলিশ। যদিও তাঁর আরও দাবি, খবর নিয়ে শোরগোল শুরু হতেই পুলিশের তরফে সকালে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। যদিও এখনও এ ঘটনায় কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেন পুলিশ। নির্যাতিতা বলছেন, “সবার সামনে আমার শাড়িটা খুলে দেওয়া হয়। আমাকে চড়ও মারতে থাকে। ওরা বলতে থাকে একে তোল। জঙ্গলে তুলে নিয়ে রেপ করে দে। আমার বুকেও পাঁচটা আঙুলের দাগ বসিয়ে দিয়েছে। যাঁরা করেছে এদের সবাইকে আমি চিনি। এখানেই মদ খায়। জুয়া খেলে। তবে ওরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা আমি বলতে পারব না।”