দুর্গা প্রতিমাকে সিঁদুর দিতে গিয়ে এ কোন অঘটন ঘটালেন কাজল? - Bengali News | Kajol oops moment at durga puja pandal video goes viral - 24 Ghanta Bangla News
Home

দুর্গা প্রতিমাকে সিঁদুর দিতে গিয়ে এ কোন অঘটন ঘটালেন কাজল? – Bengali News | Kajol oops moment at durga puja pandal video goes viral

Spread the love

দেখতে দেখতে গোটা রাজ্য জুড়ে মন খারাপের সুর। উমার এবার বাড়ি যাওয়ার পালা। দশমী তিথি পড়তেই যেন ম্লান মায়ের মুখ। বহু জায়গাতেই রীতি মেনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিঁদুর খেলা। মুখোপাধ্যায়ের বাড়ির পুজো নিয়ে বরাবরই ব্যস্ত থাকেন কাজল। সেই বাড়ির ছবিটাও এক। এদিন সকালেই দশমী পুজো শেষ হতে ব্যস্ততা বাড়ে আরও। মাকে সিঁদুর দিতে লাল পাড় সাদা শাড়িতে হাজির হতে দেখা যায় কাজলকে। সিঁড়ি দিয়ে উঠেছিলেন তিনি। হঠাৎই ঘটে অঘটন। কী হল কাজলের? ফোন দেখতে দেখতে সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি। আচমকাই হাত থেকে ফোন যায় পরে। তিনি রীতিমত চমকে ওঠেন। কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে।

এই ভিডিয়ো সোশ্যল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল। দেখা মাত্রই সকলে উপদেশ দিলেন, চলতে চলতে ফোন দেখতে নেই। প্রসঙ্গত, কলকাতার পরে মুম্বইয়েও সেই একই জাঁকজমক দেখা যায় দুর্গা পুজোকে ঘিরে। নর্থ বম্বের দুর্গাপুজো নিয়ে আরব সাগর পারে বরাবরই হইহই কাণ্ড। কারণ সেই পুজোর উদ্যোক্তারা হলেন রানি মুখোপাধ্যায় এবং কাজল।

বলিপাড়ার তারকারা একে একে ভিড় জমাচ্ছেন মুখোপাধ্যায় বাড়ির প্যাণ্ডেলে। সপ্তমীর দিন এসেছিলেন রণবীর কাপুর-সহ আরও অনেকে। মহাষ্টমীর দিন দেখা গেল আলিয়া ভাট, ভাগ্যশ্রী। সেই সঙ্গে এসেছিলেন জয়া বচ্চন এবং তাঁর মেয়ে শ্বেতা বচ্চন। বচ্চন কন্যার পরনে ছিল সাদা-লালের ঢাকাই। আর জয়া পরেছিলেন সাদা সিল্ক শাড়ি। রানির সঙ্গে চুটিয়ে গল্প করতে দেখা গেল মা-মেয়েকে। এছাড়াও তালিকাতে ছিলেন বিপাশা বসু থেকে শুরু করে আরও অনেকে। এবার সেই পর্ব ইতি। আবারও এক বছরের অপেক্ষা শুরু।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *