Tata Family tree: রতন টাটার বাবা ছিলেন দত্তক পুত্র, ছবিতে ছবিতে চিনে নিন ভারতের এক নম্বর বণিক পরিবারকে – Bengali News | From Jamshedji to Ratan Tata: The Family Tree of India’s Pioneering Business Conglomerate
বুধবার (৯ অক্টোবর) রাতে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রতন টাটা। রয়ে গিয়েছে তাঁর বিশাল উত্তরাধিকার। তাঁর অবদান শুধুমাত্র টাটা গোষ্ঠীকেই নয়, গোটা দেশের শিল্পক্ষেত্রকে বদলে দিয়েছে। তবে শুধু রতন টাটা একাই নন, ভারত এবং বিশ্বের শিল্পবাণিজ্য ক্ষেত্রে বিশাল প্রভাব রয়েছে সমগ্র টাটা পরিবারের। রতন টাটার প্রয়াণে দেশজোড়া শোকের আবহের মধ্যে জেনে নেওয়া যাক টাটা পরিবারকে বটবৃক্ষে পরিণত করা সেই প্রধান প্রধান সদস্যদের।