হাতে হাত ধরে উত্তর কলকাতার ঠাকুর দেখলেন শ্রীময়ী-কাঞ্চন, ভাইরাল তারকা জুটির ছবি - Bengali News | Kanchan Mullick and Sreemoyee Chattoraj's pandal hopping photo gone viral - 24 Ghanta Bangla News
Home

হাতে হাত ধরে উত্তর কলকাতার ঠাকুর দেখলেন শ্রীময়ী-কাঞ্চন, ভাইরাল তারকা জুটির ছবি – Bengali News | Kanchan Mullick and Sreemoyee Chattoraj’s pandal hopping photo gone viral

Spread the love

এটাই বিয়ের পর তাঁদের প্রথম পুজো। সে ভাবে কোনও কিছু পরিকল্পনা করা ছিল না। কিন্তু সময় বার করে যে বেরোবেন এমনটা জানিয়েছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কয়েক মাস হল তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে সংসার পেতেছেন শ্রীময়ী। তবে পঞ্চমী থেকেই তাঁদের পুজো শুরু হয়ে গিয়েছে। দুদিন আগে সুন্দর সেজেগুজে ছবিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। তেমনই ষষ্ঠীর রাতেও হাতে হাত ধরে দেখা গেল নবদম্পতিকে। এদিন হলুদ রঙের একটি পোশাকে সেজেছিলেন শ্রীময়ী। অন্য দিকে কাঞ্চনের পরনে ছিল শার্ট এবং জিন্স। হাতে হাত ধরে উত্তর কলকাতার প্রায় সব ঠাকুর দেখে ফেললেন তাঁরা। অন্তত অভিনেত্রীর ফেসবুক স্টোরি সে কথাই বলছে। বন্ধু, পরিবার এবং কাঞ্চনের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। যা দেখে বোঝা যাচ্ছে বিয়ের পর প্রথম পুজো পরতে পরতে উপভোগ করছেন শ্রীময়ী এবং কাঞ্চন। দুজনের মুখেই একগাল হাসি।

উল্লেখ্য, পুজোয় দারুণ একটা উপহার পয়েছেন অভিনেতা। যা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কাঞ্চন নিজেই। বলিউডের হাই বাজেট ছবি ‘ভুলভুলাইয়া ৩’-তে দেখা যাবে তাঁকে। নিজের মুখেই তা জানালেন কাঞ্চন। শুধু কি তাই, একইসঙ্গে শেয়ার করে নিলেন প্রতিক্রিয়াও।

কাঞ্চনের কথায়, “৩৩ বছর হয়ে গেল বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই ইন্ডাস্ট্রি আমায় অনেক সম্মান আর পরিচিতি দিয়েছে। কিন্তু যে মুহূর্তে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাই, ভয় লাগে সেই প্রথম দিনের মতোই। কিন্তু সেখানে পৌঁছনোর পর সবাই বাংলা ইন্ডাস্ট্রির মতোই আমায় গ্রহণ করে নিয়েছে এ এক আলাদা ধরনের স্বীকৃতি। ভগবানকে অশেষ ধন্যবাদ আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। আমার আগামী কাজ ‘ভুলভুলাইয়া ৩’র জন্যও এই একই ধরনের ভালবাসা আমার দরকার। আগামী দীপাবলিতে হয়তো সে আসছে। গোটা ভুলভুলাইয়া ৩ টিমকে অশেষ ধন্যবাদ আমার সঙ্গে কাজ করার জন্য।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *