‘মুখটা হাঁসের মতো আর ঠোঁট দু’টো…’, নোংরা আক্রমণে পাল্টা দিলেন নুসরত – Bengali News | Nusrat jahan got trolled gave a befitting reply
নুসরত জাহানকে নিয়ে কটাক্ষের শেষ নেই। বহুদিন ধরেই নেটিজেনদের একটা বড় অংশের ধারণা ‘লিপ ফিলার ‘ করেছেন তিনি। এবার এ নিয়ে নুসরতকে তুলোধনা করতেই বরাবরের মতো চুপ করে রইলেন না। পাল্টা জবাব দিতেও দেখা গেল তাঁকে। কী বলেছেন তিনি? নুর নাহার তাজমিন বলে জনৈক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন, ‘নুসরাতদি তোমার মুখটা হাঁসের মতো আর ঠোঁট দুটো (লেখার অযোগ্য) মতো।”
ওই ব্যবহারকারীকে উদ্দেশ্য করে নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে নুসরতকে লিখতে দেখা যায়, “নুর, তুমি খুব সুন্দর। তোমাকে অনেকটা ভালবাসা।” চাইলেই কড়া ভাষায় উত্তর দিতে পারতেন নুসরত। তবে সেদিকে পা বাড়াতে দেখা যেতে দেখা গেল না তাঁকে। বরং মিষ্টি ভাষায় প্রতিবাদ করলেন এই অভিনেত্রী। আর তাঁর এই কাজেই প্রশংসা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, “তোমাকে কুর্নিশ। চাইলেন বাজে ভাবে বলতে পারতে তুমি। তবে তুমি সেটা করোনি। তোমার থেকে এটাই শেখার।”
এই বছরের লোকসভা নির্বাচনের বসিরহাট থেকে টিকিট পাননি নুসরত। প্রাক্তন এই সাংসদকে ইদানিং কম দেখা যায় রাজনৈতিক মঞ্চে। বছর খানেক আগে তিনি ও তাঁর পার্টনার যশ দাশগুপ্ত খুলেছিলেন এক প্রযোজনা সংস্থা। এই বছরই সেই প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেয়েছিল এক ছবি, যদিও সেই ছবি একেবারেই হিট হয়নি।
নোংরা আক্রমণে পাল্টা দিলেন নুসরত