Doctors' Protest: ডেকরেটর বেপাত্তা! বৃষ্টি মাথায় নিয়ে বাঁশে দড়ি বাঁধলেন ডাক্তাররাই - Bengali News | Junior doctors protest at dharmatala, doctors made the dharna stage themselves as decorators left at night - 24 Ghanta Bangla News
Home

Doctors’ Protest: ডেকরেটর বেপাত্তা! বৃষ্টি মাথায় নিয়ে বাঁশে দড়ি বাঁধলেন ডাক্তাররাই – Bengali News | Junior doctors protest at dharmatala, doctors made the dharna stage themselves as decorators left at night

মঞ্চ বাঁধছেন জুনিয়র ডাক্তাররাImage Credit source: TV9 Bangla

কলকাতা: কর্মবিরতি তুলে নিয়েছেন চিকিৎসকেরা। ফিরেছেন কাজে। তবে ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলনের মঞ্চ ছেড়ে নড়তে নারাজ তাঁরা। শুক্রবার রাতেই সে কথা বুঝিয়ে দিয়েছেন দেবাশিস হালদার, অনিকেত মাহাতরা। দাবিপূরণের জন্য রাজ্য সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। আর সেই প্রতিবাদের মঞ্চ তৈরি করতে গিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হল ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে। জুনিয়র ডাক্তাররা নিজেরাই বাঁধলেন নিজেদের ধরনা মঞ্চ।

কয়েকদিন আগে যখন স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের অবস্থান চলছিল, তখন অভিযোগ ওঠে, ডেকরেটরদের হুমকি দেওয়া হচ্ছে। না বলে-কয়েই ত্রিপল, ফ্যান খুলে নিয়ে গিয়েছিলেন কেউ কেউ। আর শুক্রবার রাতে ধর্মতলায় মঞ্চ বাঁধতেই বাধা দেওয়া হল বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বৃষ্টি মাথায় নিয়ে মধ্যরাতে বাঁধা হল সেই মঞ্চ। যে হাতে স্টেথো ধরেন অথবা অস্ত্রোপচার করেন, সেই হাতেই শহরের প্রাণকেন্দ্রে মঞ্চ বাঁধলেন চিকিৎসকেরা।

তিলোত্তমার ধর্ষণ-খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে ওয়ার্ড ছেড়ে রাস্তায় নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। গত ৫৫ দিন ধরে আন্দোলনের নানা রূপ দেখেছে রাজ্যবাসী। সেই আন্দোলনকারীদের সঙ্গেই মঞ্চ বাঁধা নিয়ে টানাপড়েন চলল কলকাতা পুলিশের। অভিযোগ, দুর্যোগের রাতে ডেকরেটর্স কর্মীদের শাসিয়েছে পুলিশ। কাজ ছেড়ে চলে গিয়েছেন সেই কর্মীরা!

এই খবরটিও পড়ুন

রাত বাড়ার পর নিজেরাই মঞ্চ বাঁধার কাজে হাত লাগান চিকিৎসকেরা। কেউ ত্রিপল ধরে রইলেন, কেউ বাঁশের উপর উঠে দড়ি বাঁধলেন। রাতেই তৈরি হল মঞ্চ। শনিবার সকালে দেখা গেল সেই মঞ্চেই বসে আছেন আন্দোলনরত চিকিৎসকেরা। ন্যায়বিচারের দাবিতে যে তাঁরা কতটা অনড়, সেই মনোভাবই কার্যত এদিন বুঝিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকেরা।

শুক্রবার সন্ধ্যায় তাঁরা সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন, এই ঘটনার মোটিভকে সামনে আনতে হবে। শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না, প্রয়োজনে আমরণ অনশন শুরু হবে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *