স্কুলের গন্ডি পার করেনি,বাবা অভিষেকের মৃত্যুর ২ বছরের মাথায় বড় সিদ্ধান্ত মেয়ে সাইনার! – Bengali News | Speculations are Abhishek Chatterjee daughter going to act in serial
কথা ছিল অভিনেত্রী দিতিপ্রিয়া রায় অভিনয় করবেন ‘অনুরাগের ছোঁয়া’র নতুন সিজনে। সোনা-রূপার মধ্যে একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। শোনা গিয়েছিল এমনটাই। শুধু তাই নয় প্রোমোর শুটিংও হয়ে গিয়েছিল। এত কিছুর পর টলিপাড়ার অন্দরে অন্য খবর। কথা হয়েছিল রূপার চরিত্রে অভিনয় করবেন দিতিপ্রিয়া। সেটি আর হচ্ছে না। বদলে যাচ্ছে মুখ।
দিতিপ্রিয়ার পরিবর্তে রূপার চরিত্রে অভিনয় করবে সাইনা চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে এই নামটা যদিও নতুন। তবে এই খুদে অভিনেত্রীর সঙ্গে টলিউড ইন্ডাস্ট্রির যোগ বহু দিনের। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ের নাম সাইনা। বাবার মতো তাঁরও বরাবর অভিনয় করার শখ। সে কথা আগেও জানিয়েছিলেন অভিষেকের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। এবার সেই স্বপ্নই পূরণ হতে চলেছে তার। বাবাকে দেখে বরাবরই সে অভিনেত্রীই হতে চেয়েছে। অভিনয় যাত্রার প্রথম ধাপে পা দিল খুদে সাইনা। ইন্ডাস্ট্রির সবাই অবশ্য তাক ডল নামে ডাকে।
শোনা যাচ্ছে,দিতিপ্রিয়া না করার পর সাইনার কাছেই ফোন যায়। ইতিমধ্যেই তার লুক সেট হয়ে গিয়েছে। এখনও স্কুলের গন্ডি পার করেনি সে। বয়স মাত্র ১৪। আগামী বছর দশম শ্রেণির পরীক্ষা দেবে সাইনা। যদিও সংযুক্তার তরফে নিশ্চিত কিছু জানানো হয়নি। অভিষেকের প্রয়ানের পর মেয়েকে নিয়েই তাঁর জগত্। ২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই মৃত্যু হয় অভিষেকের। সংযুক্তা বরাবরই বলে এসেছেন প্রতিটি মুহূর্তে প্রয়াত অভিনেতার উপস্থিতি তিনি অনুভব করতে পারেন। তিনি সব সময়ই জানিয়েছেন,অভিষেক তাঁকে গাইড করেন ঠিক কী কী ভাবে এগোবেন। সাইনাকে পর্দায় দেখার অপেক্ষায় সবাই।