Pujoy Pulse: ‘গোলমোলেই’ যত ‘গোলমাল’, পুজোর বাজারে একেবারে নতুন ঝড় পালসের নতুন ক্যান্ডির – Bengali News | TV 9 Bangla Puja, pulse car is rotating in various parts of Bengal, the frenzy is increasing
ঝড় তুলছে নতুন ক্যান্ডি Image Credit source: TV 9 Bangla
কলকাতা: গতবারের মতো এবারও এসে গিয়েছে টিভি ৯ বাংলা পুজোয় পালস। সিজন টু-তে ঝড় তুলছে পালসের নতুন ক্যান্ডি ‘গোলমোল’। তেঁতুলের চমকদার স্বাদেই বুঁদ আট থেকে আশি। পুজোয় পালসের ট্য়াবলো ঘুরছে রাজ্যের নানা প্রান্তে। তা দেখে মানুষের উন্মদনাও তুঙ্গে। একজন তো বললেন, “এর স্বাদ অতুলনীয়। আমি তো নিজেও খাই। আমার পরিবারের অনেকেই খায়। সবারই খুব ভাল লাগে। অনেক মৃৎশিল্পীও তো টিভি ৯ বাংলা পুজোয় পালসের হাত ধরে শিল্পী সম্মান পাচ্ছেন। এটা দেখেও খুবই ভাল লাগছে।”
আর একজন বললেন, “এর টেস্টের কোনও তুলনা হয় না। কোথাও গেলে তো পকেটে করে নিয়ে যাই পালস ক্যান্ডি। বাচ্চারা তো খেতে ভালবাসেই, সঙ্গে আমরাও খুব ভালবাসি। এরকম আরও নতুন ক্যান্ডি পালস যদি বাজারে আনে তো খুবই ভাল হয়।”
পুজোয় পালসের গাড়ি ঘুরছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। তাতেই পুজোর আনন্দ আরও দ্বিগুণ হয়ে গিয়েছে আপামর বাঙালির। পালসের ট্যাবলো দেখলে তো কচিকাচাদের উৎসাহের অন্ত নেই। একইসঙ্গে রাজ্য়ের নানা প্রান্তে মৃৎশিল্পীদের হাতে উঠছে শিল্পী সম্মান পুরস্কার। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মৃৎশিল্পী রাজকুমার পণ্ডিত। তিনি বলছেন, “পালস ও টিভি ৯ বাংলা আমাকে যে সম্মান দিল তা আমি ভুলতে পারব না। খুব ভাল লাগছে। এ অনেক বড় পাওয়া।”