Junior Doctors: কর্মবিরতি তুলে নেওয়ার পক্ষে সিনিয়র ডাক্তারদের বড় অংশ: সূত্র – Bengali News | Junior doctors and seniors meeting on if they will continue strike or not
কলকাতা: আরজি কর কাণ্ডের পর দীর্ঘ কর্মবিরতি চলে জুনিয়র ডাক্তারদের। পরে তারা কাজে ফিরলেও সাগর দত্ত হাসপাতালে চিকিৎসকদের ওপর মারধরের ঘটনার পর আবারও নতুন করে বিক্ষোভ শুরু হয় চিকিৎসক মহলে। আবারও চলছে কর্মবিরতি। তবে পুজোতেও এই পরিস্থিতি চলবে কি না, তা নিয়ে রয়েছে প্রশ্ন। এই বিষয়ে কথা বলতেই আজ, বৃহস্পতিবার সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকরা।
ইতিমধ্যে শেষ হয়েছে সেই বৈঠক। চিকিৎসকরা জানিয়েছেন, এরপর একটি জিবি বৈঠক হবে। তারপরই কাজে ফেরার বিষয়ে জানাবেন জুনিয়র ডাক্তাররা। তবে সূত্রের খবর, সিনিয়র চিকিৎসকদের একটা বড় অংশই পূর্ণ কর্মবিরতি তুলে নেওয়ার পক্ষে। আন্দোলন চলুক, তবে কর্মবিরতি নয়, এমনটাই বলছেন চিকিৎসকেরা।
এই খবরটিও পড়ুন
সার্জারি, ইএনটি, কার্ডিওলজি, স্ত্রীরোগ সহ একাধিক বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। চিকিৎসকদের একাংশের মতে, তাঁদের আন্দোলনে সামিল হয়েছেন, সমর্থন জুগিয়েছেন বহু মানুষ। তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখেই কর্মবিরতি বন্ধ করার কথা বলছেন চিকিৎসকরা।