রাজ চক্রবর্তীর অ্যাকাউন্ট হ্যাক? সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এ কোন ছবি উঠে আসছে? - Bengali News | Raj chakraborty facebook account got hacked know all details - 24 Ghanta Bangla News
Home

রাজ চক্রবর্তীর অ্যাকাউন্ট হ্যাক? সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এ কোন ছবি উঠে আসছে? – Bengali News | Raj chakraborty facebook account got hacked know all details

Spread the love

বুধবার সকাল সকাল এ কী কাণ্ড ঘটল? সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক) পাল্টে গেল রাজ চক্রবর্তীর অফিশিয়াল অ্যাকাউন্ট। ভাষা অন্য, যার কয়েক মুহূর্তেই সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয় সেই প্রফাইল। পেজটি বর্তমানে ফেসবুকে উপলব্ধ নেই (বুধবার বেলা ১২.২০ মিনিট পর্যন্ত নেওয়া খবর)। কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই খবর। পরিচালক তথা বিধায়কের প্রফাইল হ্যাক! বাবলির পোস্টার দিয়ে তৈরি ফেসবুক কভারটা বর্তমান। তবে ভাষা গিয়েছে পাল্টে। কিছুক্ষণের মধ্যেই পেজটা প্রাইভেট করে দেওয়া হয়।

খবর চোখে পড়তেই TV9 বাংলা রাজ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে কোনও উত্তর মেলেনি। একইভাবে রাজ চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া ম্যানেজারও উত্তর দিলেন না। যার ফলে ঠিক কোন সমস্যা দেখা গিয়েছে, তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে রাজের প্রফাইল বর্তমানে ফেসবুকে দেখা যাচ্ছে না।

সেলিব্রিটিদের প্রফাইল লক কিংবা হ্যাক হওয়া নতুন বিষয় নয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সঠিক কোনও উত্তর মিলছে না। কোথা থেকে কীভাবে নানাবিধ পোস্ট হয়ে যায়, তা বোঝা দায়। বিষয়টা নিশ্চিত নজর এড়ায়নি রাজের। তাই বর্তমানে এই প্রফাইলটা দেখা যাচ্ছে না কোথাও। তবে এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি অভিনেতা। ইনস্টাগ্রামের মাধ্যমেও ভক্তদের উদ্দেশে কিছু জানাননি তিনি। ফলে সকলেই অপেক্ষায় রয়েছেন, ফেসবুকে রাজের কামব্যাকের জন্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *