নয়া দিল্লি: বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দিয়েছিল গুজরাট সরকার। এই নিয়ে উঠেছিল বিতর্ক-সমালোচনার ঝড়। সুপ্রিম কোর্টেও প্রশ্ন উঠেছিল, কীভাবে গণধর্ষণ ও খুনের মতো নৃশংস অপরাধে জড়িতদের মুক্তি দেওয়া হয়? গুজরাট সরকারের সিদ্ধান্ত খারিজ করেই বিলকিস বানোর ধর্ষকদের ফের জেলে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সিদ্ধান্তই পুনর্বিবেচনার জন্য ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল গুজরাট সরকার। তাদের এই […]