IIFA 2024: আসছে আইফা ২০২৪, আবু ধাবিতে হাজির কোন কোন তারকা? - Bengali News | IIFA 2024 happening at Abu Dhabi, Etihad Arena, TV9 Network and News9 are media partners - 24 Ghanta Bangla News
Home

IIFA 2024: আসছে আইফা ২০২৪, আবু ধাবিতে হাজির কোন কোন তারকা? – Bengali News | IIFA 2024 happening at Abu Dhabi, Etihad Arena, TV9 Network and News9 are media partners

Spread the love

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আইফা ২০২৪-এর আর বাকি মাত্র কয়েক ঘণ্টা। দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেই হবে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। হাজির থাকবেন একগুচ্ছ বলিতারকা। শুধু বলি তারকাই নয়, উপস্থিত থাকবেন দক্ষিণী চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্রেরা। আবুধাবির উদ্দেশে ইতিমধ্যেই রওনা দিয়েছেন তাঁরা। মেগা ইভেন্টে যোগ দেওয়ার আর যে সময় বাকি নেই। টিভিনাইন নেটওয়ার্ক ও নিউজ ৯ আইফার তিন-তিনটে মেগা ইভেন্টের সঙ্গে যুক্ত। দেখে নেওয়া যাক কর্মসূচী…

প্রথম দিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুভ সূচনা হতে চলেছে আইফা ২০২৪-এর। দ্বিতীয় দিনেও থাকছে একের পর এক চমক। পুরস্কার বিতরণের পাশাপাশি থাকছে মনোগ্রাহী সব অনুষ্ঠানও। শনিবার অর্থাৎ ২৯ তারিখ অনুষ্ঠিত হবে আইফার রকস অর্থাৎ মিউজিক অ্যাওয়ার্ড। কোন কোন তারকার পারফরম্যান্স চাক্ষুষ করা যাবে এবারের আইফাতে?

২৮ সেপ্টেম্বর থাকছেন ‘এভারগ্রীন বিউটি’ রেখা। ওই একই দিনে পারফর্ম করতে দেখা যাবে কৃতি শ্যাননকেও। এখানেই শেষ নয় অতিথি আসন উজ্জ্বল করবেন, মণিরত্নম, এআর রহমান, ঐশ্বর্যা রাই বচ্চন, চিরঞ্জিবী, বিক্রম, রাম চরণ, প্রভু দেবা, রান্না ডগুবতী, সামান্থা রুথ প্রভু। নানি, নন্দামুরি বালাকৃষ্ণা, ভেঙ্কটেশ ডজ্ঞুবতী, ম্রুণাল ঠাকুরসহ প্রমুখ। প্রস্তুতি তুঙ্গে। এখন শুধু সময়ের অপেক্ষা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *