দেশে ফিরেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। বহু দিন বাদে দেশে ফিরেছেন নায়িকা। বুধবার রাতে মুম্বই বিমানবন্দরে অনুষ্কাকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত সকলে। ছেলে অকায়ের জন্মের পর তাঁকে কার্যত ক্যামেরার সামনে সে ভাবে দেখা যায়নি। শুধুমাত্র বিদেশের মাটিতে স্বামী বিরাট কোহলির সঙ্গে এক-আধ বার ফ্রেমবন্দি হন অভিনেত্রী। দুই সন্তানকে নিয়ে তাঁদের সুখের সংসার। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে ছেলে […]