আহমেদাবাদ: কয়েকদিন আগে আমেরিকায় গিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন রাহুল গান্ধী। এমনকি, শিখদের নিয়ে লোকসভার বিরোধী দলনেতার মন্তব্যে বিতর্ক বাধে। এবার নাম না করে রাহুলকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, যাঁদের মন ঘৃণায় ভরা, তাঁরাই ভারতের বদনাম করেন। সোমবার গুজরাটের আহমেদাবাদে ৮ হাজার কোটি টাকার পরিকাঠামোগত প্রকল্পের সূচনা করেন মোদী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নাম […]